বাংলাদেশ সকাল
সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছায় ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহের শুভ উদ্বোধন করলেন ইউএনও বিতান কুমার মন্ডল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা : বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিতান কুমার মন্ডল।

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ে বেশ কয়েক বছর যাবৎ অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। শিক্ষার্থীদের এই ছোট ছোট উদ্ভোবনীর মাধ্যমে বড় বড় উদ্ভোবনের চেতনাকে সামনে তুলে আনতে হবে। আর শিক্ষার্থীদের এই নতুন নতুন উদ্ভোবনী চেতনাকে বিকাশিত করতে আমরা এটা সরকারের নিকট পৌছে দিবো।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাহিদুল ইসলাম, বাঁকড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহজান কবীর, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও সুধী জন।

উল্লেখ্য, অনুষ্ঠানে স্কুল পর্যায়ে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল বিদ্যালয়, ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুল, ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, সম্মীলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আকিজ কলেজিয়েট স্কুল, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে আকিজ কলেজিয়েট স্কুল, সম্মীলনী মহিলা ডিগ্রী কলেজ, গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ ও শিমুলিয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে পৃথক পৃথক স্টলে তাদের তৈরী বিভিন্ন প্রকল্প প্রদর্শন করানো হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাষ্ট ক্রিকেট টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরন কানিজ ফাতেমা আহমেদ এমপি’র  

অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সং’ঘর্ষ ; ছাগল ব্যবসায়ীকে মা’রধর, থানায় অভিযোগ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘গ্ৰিন এন্ড ক্লীন’ সম্মাননা স্মারক পেলেন এম মারুফ আহমেদ

জলঢাকায় স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার 

মহান স্বাধীনতা দিবসে চসাসের আলোচনা সভা 

পাইকগাছায় আলোচিত শিববাটী ব্রীজের টোল মুক্ত করার দাবিতে আবারো কঠোর অবস্থানে শিক্ষার্থীরা 

দেশের গণমাধ্যম অঙ্গনে সাম্প্রতিক একটি পরিচিত নাম আকিবুজ্জামিন

গোবিন্দগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা,আহত ৫ ; বিএমএসএস’র নিন্দা