বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য দিতে অস্বীকার প্রধান শিক্ষকের; খুঁটির জোর কোথায়!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ

 

শাহাবুদ্দিন মোড়ল, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা। উক্ত নির্বাচনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক ১১ মার্চ, উমাশিঅ/ঝিকর/২০২৪/৬৭ নং স্মারকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণির সদস্য নির্বাচন সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তবে ২০ মার্চ সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পূর্বের প্রতিবেদন ঘষামাজা করে প্রধান শিক্ষক কার্তিক কুমারকে তার দপ্তরে ডেকে নিয়ে পূর্বে তারিখ বা বেক ডেট অনুযায়ী আবারও প্রতিবেদন দিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার নড়েচড়ে বসে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালিয়েছেন।

আবার এই নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক কুমারের বক্তব্যে পাওয়া যায়, নগদ ৪১ হাজার টাকা দায়িত্বে থাকা কর্মকর্তারা টাকা গ্রহণ করেছেন। এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে ৪১ হাজার টাকার উপরে খরচ হয়েছে।

নির্বাচন কেন্দ্রিক সম্পূর্ণ খরচের হিসাবের মাস্টার রুল দেখতে চাওয়া হলে প্রধান শিক্ষক স্থানীয় সংবাদকর্মীদেরকে তথ্য দিতে অস্বীকার করেন। নির্বাচনে ১০জনের নিকট হতে মাথা প্রতি নমিনেশন বিক্রয় করা হয় ১ হাজার টাকার বিনিময়ে। তাহলে বিদ্যালয় থেকে নির্বাচন কেন্দ্রিক ৪১ হাজার টাকার উপরে খরচ করা হল সেটার তথ্য জানতে চাওয়ায় প্রধান শিক্ষক যে সংবাদকর্মীদের তথ্য দিতে অস্বিকার করেন, এখন প্রশ্ন এই প্রধান শিক্ষকের খুঁটির জোর কোথায় !

এর আগে গত ১৭ মার্চ তিনি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদ শূন্য থাকার পরও ছুটির লিখিত আবেদন ব্যতীত সভাপতির সাথে আতাত করে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক কার্তিক কুমার বলেন, যারা ম্যানেজিং কমিটিতে আছে তাদের নিকট তথ্য আছে। আপনাদের কে আর কোন তথ্য দেওয়া হবে না। তথ্য পেতে হলে কমিটির লোকদের সাথে যোগাযোগ করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মো. আঃ ছাত্তার বলেন, নির্বাচন কেন্দ্রিক সকল খরচ করেছেন প্রধান শিক্ষক। আমি কোন টাকা খরচ করেনি। প্রধান শিক্ষক সংবাদকর্মীদের তথ্য দিতে চাচ্ছে না এই সম্পর্কে তিনি বলেন, তিনি যেহেতু সব খরচ করেছেন। তাহলে তিনি কি জন্য আপনাদেরকে তথ্য দেবে না। তার তো আপনাদের সকল তথ্য দেওয়া উচিৎ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মানহানির মামলা থেকে খালাস পেলেন পাঠক নিউজ সম্পাদকসহ ৪ গনমাধ্যম কর্মী

সাংবাদিকের বিরুদ্ধে বিস্ফোরক মামলা, তিনি জানেনও না 

শেরপুরে সীমান্তের নিষিদ্ধ ভারতীয় ২২১ বোতল মদ উদ্ধার 

ডাসারে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় অভিযোগ

বারুদের নয় ভালবাসার আগুন জ্বলুক 

জগন্নাথপুরে কুশিয়ার নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ঠেকাতে থানায় মামলা দায়ের

মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন”মীর মামুন অর রশিদ

সুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতির মিলনমেলা; ৩ দিনব্যাপী দুই ধর্মের দুই উৎসব শুরু

রাণীশংকৈলে মাসব্যাপী ফুটবল টুনামেন্টের উদ্বোধন 

রাণীশংকৈলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে দিলেন ইউএনও