বাংলাদেশ সকাল
বুধবার , ১০ জানুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহের বরুন ঘোষ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুন ঘোষ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।বুধবার(১০জানুয়ারী) শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে এসএসসি ৯৪ ব্যাচ ঝিনাইদহ’র শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে তার সহপাঠি, বন্ধু, স্বজন ও এলাকাবাসী অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে বন্ধু নিহত বরুনের বন্ধু এম এ লতিফ শাহরিয়ার প্রজ্জল, মীর ফজলে এলাহী শিমুল,এনামুল হক এনাম, কাজল চক্রবর্তী, নিমাই চক্রবর্তী, রবিন অধিকারী, শামীম আহম্মেদ, সোহেল রানা, ফিরোজ হোসেন, মোহাম্মদ আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।সেসময়, বক্তারা বরুন ঘোষ হত্যার মুল ঘটনা উদঘাটনসহ জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার দাবী জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।উল্লেখ্য মঙ্গলবার(৯জানুয়ারী) সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ী থেকে মাঝিপাড়ায় যায় ওই এলাকার বরুন ঘোষ। মহাসড়কে পৌঁছালে একদল দুবৃর্ত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বরুন ঘোষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ২ আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমি’র সমর্থক ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে সিএলটি (বিডি) প্রাইভেট এর চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ৬ লেইন নির্মাণ নিয়ে দ্বিমত, স্হানীয় জনসাধারণের সাথে মত বিনিময়

শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল দাদি-নাতিসহ  দুই জনের 

কাশিয়ানিতে ট্রেনে ধাক্কায় অটোচালক নিহত 

কোটচাঁদপুরে কৃষি মেলা ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুরুস্কুলে সদর আ.লীগের সম্পাদক এড. রেজাউর রহমানের ঈদ উপহার বিতরন  

গুরুদাসপুর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 

শার্শায় ফিড ব্যবসায়িকে কুপিয়ে ছিনতাই; আটক ৪

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

রাণীশংকৈলে স্বর্ণের খনি ইটভাটায় ভূতত্ত্ব বিভাগ টিমের অনুসন্ধান ও মাটির নমুনা সংগ্রহ