বাংলাদেশ সকাল
সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ : ঝিনাইদহে বালু বোঝায় ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান (২৮) নামের মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার(২০নভেম্বর) ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে সময় মোস্তফা কামাল ও পল্লব বিশ্বাস নামের অপর দুই আরোহী আহত হয়। নিহত মেহেদী যশোর জেলা সদরের পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানীর ৩ জন কর্মচারী মোটর সাইকেল যোগে ঝিনাইদহ হতে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। গাড়াগঞ্জ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে ৩ জন গুরুতর আহত হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। আহত ২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি ঠাকুরদাস মন্ডল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির হিড়িক, প্রভাব পড়েছে গ্রামীণ জনপদের মেঠো রাস্তাঘাটে

মাহমুদুল হাসান বাপ্পী জয়নগর এম ইউ সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত

আরব আমিরাতের অবৈধ অভিবাসীদের জন্য সুখবর

মহান স্বাধীনতা দিবসে চসাসের আলোচনা সভা 

পার্বতীপুরে তাঁতী লীগের ২০’তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল আয়োজনে পালিত

দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

পাথরঘাটায় ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী কাসেমীর গণসংযোগ

সীতাকুণ্ডে অবরোধের সমর্থনে উপজেলা ছাত্রদলের মিছিল

ঝিনাইদহে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা জেলা পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঈশ্বরদীতে বিষাক্ত পিঁপড়ার কামড়ে শিশু কন্যার মৃ’ ত্যু