বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেনকে অপহরণ করে হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও ৭ জনকে ৫ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদান করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ২০১০ সালের ৭ অক্টোবর হরিনাকুন্ডু উপজেলার সাত ব্রীজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন বাড়ী থেকে ঝিনাইদহ শহরে আসার পরে নিখোঁজ হয়। পরে তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় তার ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৯ অক্টোবর অজ্ঞাতদের আসামী করে একটি অপহরণ মামলা করে। পরবর্তীতে ওই মাসের ৩১ তারিখে যশোর সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রাম থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামী আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করে। একই সাথে নাছরিন খাতুন, আকরাম হোসেন, জামির আলী, অজিফা বেগম, এছেম আলী, ইউনুস মোল্লা ও পারুল বেগমকে ৫ বছরের কারাদন্ড দেওয়া হয়। অন্য ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত