বাংলাদেশ সকাল
রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ট্রাকের চাকায় আ.লীগ নেতা নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২২ ১১:৩৩ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম নওগাঁ॥ নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬ টায় বদলগাছী পাইকপাড়া কুশারমুড়ি হাসপাতাল রোডে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম মো জহুরুল ইসলাম স্বাধীন । তিনি বদলগাছী সদর উপজেলার চাংলা গ্রামের মৃত কাশেম উদ্দিনের ছেলে। তিনি নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লী‌গের স‌ম্মেলন থে‌কে বদলগাছী ফেরার প‌থে নওগাঁ সদর থানার পাইকপাড়া-কুশারমু‌ড়ি স্থা‌নে পাকা রাস্তার উপর ২০/১১/২০২২ তারিখ অনুমান সন্ধ্যা ৬ ঘটিকার সময় বদলগাছী হতে নওগাঁ অভিমুখে আসা ফাইম পোল্ট্রি ফিশারিজের ফিড বোঝাই ট্রাক যার নং জয়পুরহাট-ড ১১-০১২০ কে সাইড দিতে গিয়ে বাইকের নিয়ন্ত্রন হারালে পেছনে বসে থাকা উক্ত স্বাধীন রাস্তার উপর পরে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই উক্ত স্বাধীন ইন্তেকাল করেন। বাইক চালক মোঃ তৌফিক মান্নান পলাশ, পিতা-মোঃ মিজানুর রহমান,সাং-চাংলা,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সামান্য আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ আতিয়ার রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। তারা ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মশিউর কে সভাপতি ও উজ্জ্বল কে সা.সম্পাদকের দায়িত্ব দিয়ে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের পূর্নাঙ্গ কমিটি 

দেবহাটায় ‘আশার আলো’র স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ হস্তান্তর 

বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান চৌধুরী শাহীর প্রয়ানে প্রবাসীদের শোক

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড 

নৌকার মনোনয়ন প্রত্যাশী লে.কর্নেল ফোরকান আহমদের গণসংযোগ অব্যাহত

রাণীশংকৈলে ন্যাশনাল ব্যাংক উপশাখা শুভ উদ্বোধন 

যশোরে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ০১ সদস্য গ্রেফতার 

অবরোধে নাশকতার প্রস্তুতির অভিযোগে ওয়ার্ড ছাত্রলীগ নেতা আটক

গঙ্গাচড়ায় আ.লীগের অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

পাথরঘাটায় কীটনাশক ব্যাবহার করায় শুটকি ব্যাবসায়ীকে জরিমানা