বাংলাদেশ সকাল
শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩(পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা শাহরিয়ার নজির এর নিকট মোট ৫ জন প্রার্থী তাদের স্ব স্ব মনোনয়ন পত্র জমা করেন।

এদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি হাফিজউদ্দিন আহম্মেদ, ওয়ার্কার্স পার্টির মনোনিত এমপি প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, বিকল্প ধার বাংলাদেশ এমপি প্রার্থী এস এম খলিলুর রহমান,ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও এমপি প্রার্থী শেখ সালাউদ্দিনের পক্ষে মনোনয়ন পত্র জমা করেন সাফি আল আসাদ।

এ সময় প্রতিটি প্রার্থী তাদের নিজ নিজ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা করেন। অপরদিকে একইদিনে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা রকিবুল হাসানের নিকট মনোনয়ন পত্র জমা করেন, স্বতন্ত্র এমপি প্রার্থী মোছা: আশা মনি।এ আসন দুইটিতে উপজেলায় ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌর সভায় মোট ৩ লক্ষ ৪৪ হাজার ৩ শত ৫৪ জন ভোটার রয়েছে। সিইসির তথ্যমতে আগামী ৭ জানুয়ারি ২০২৪ খ্রি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্ক সিটির চারশত বছর উদযাপনের ঘোষণা মেয়র এরিক অ‍্যাডামসে্র

কালকিনিতে ব্যবসায়ী আকবর সরদারকে মামলার জেরে হাতুড়ি পেটা 

গুরুদাসপুরে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন 

গঙ্গাচড়ায় শীতকালীন প্যাকেজ বিতরণ 

জামালপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত 

বাগমারায় বিশ বছর চাকরির পর আয়া পদ শূন্য দেখিয়ে সভাপতির পুত্রবধূকে নিয়োগ

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষ্যে সীতাকুণ্ড ছাত্রদলের বর্ণাঢ্য র ্যালী

শেরপুরকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন হযরত আলী 

গোপালগঞ্জে আন্দোলনরত উত্তেজিত জনতার সেনাবাহিনীর গাড়িতে আগুন, সেনা সদস্যসহ আহত ১৫

ভারতে মেদিনীপুর জেলার বন্যার কবলে পড়া ছাত্র ও ছাত্রীদের পাশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ