বাংলাদেশ সকাল
শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে সাবেক সাংসদ ও কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২২ ১০:০৮ অপরাহ্ণ

রতন দে, মাদারীপুর প্রতিনিধি॥ সদা চোখে ভাসে তোমার হাসি মুখ,তবু সুখ নাহি পাই,ব্যথা ভরা বুকে খুজে ফিরি তোমাকে ভুবনে যে তুমি নাই।

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান,সাবেক মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ শ্রী গনেশ চন্দ্র হালদার গত ২৯ নভেম্বর লন্ডনে তার সন্তানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার এ মৃত্যুতে স্বরন সভা অনুষ্ঠিত হয়েছে।

নবগ্রাম ইউনিয়ন বাসির পক্ষ থেকে এ মহাপ্রয়ণ ও স্বরন সভা আজ শনিবার সকালে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

প্রাক্তন প্রধান শিক্ষক বাবু রাজেন্দ্র নাথ বাড়ৈ এর সভাপতিত্বেঃ উক্ত স্বরন সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আ.লীগের সাবেক সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক,ডাসার উপজেলা আ.লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন,অধ্যাপক শ্রী অতুল চন্দ্র,অধ্যাপক শ্রী প্রান কৃ্ষ্ন সরকার, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দূর্লভ আনন্দ বাড়ৈ,বাকাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু বিভুতি ভুষন মন্ডল,নবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিভূতি ভুষন বাড়ৈ, নবগ্রাম ইউনিয়ন আ.লীগের সভাপতি নীল রতন বাড়ৈ, সাবেক সভাপতি রমেষ চন্দ্র মল্লিক, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মিহির কুমার হাওলাদার,রেমন হাওলাদার,নৃপেন বৈদ্য,সুজন মন্ডল,দুলাল ঢালী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবৃন্দ।

এ সময় স্মৃতিচারন করে বক্তারা বলেন, আমরা নবগ্রামবাসি সহ মাদারীপুর বাসি আমাদের একজন অভিবাবক হারালাম। মাথার উপরে ছায়ার মত তিনি আমাদের ছিলেন। তিনি কখনও বিভেদ পছন্দ করতেন না। এ সমাজটা তার হাতের মুষ্টির মধ্যে রেখে ছিলেন। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্বরনে রাখতে এবং শিক্ষার আলো ছরিয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়। আজ বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে এ কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়ে, তারই আমন্ত্রনে আশির দশকের সরকার প্রধান জিয়াউর রহমানকেও এ শশিকরে এনেছেন এবং রাত্রি যাপন করেন। তিনি অনেক বড় মনের মানুষ ছিলেন।

পরে বক্তরা তার বিদেহী আত্মার শান্তি ও রেখে যাওয়া তার গুনগ্রাহীদের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র বাড়ৈ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় তিন স্পটে অবৈধ গ্যাস সংযোগ

পার্বতীপুর প্রকৌশলী কর্তৃক মসজিদ ও এতিমখানায় নগদ অর্থ প্রদান

গোপালগঞ্জের মোকসুদপুরের পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তেত হাতে কৃষক নিহত

রাণীশংকৈলে ইউপি সদস্য কর্তৃক গর্ভবতী গাভি জবাই করে মাংস বিক্রি : ভ্রাম্যমান আদালতে জরিমানা 

মহান মে দিবসে সীতাকুণ্ড বিএনপি ও অঙ্গসংগঠনের র‍্যালী ও সভা

শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন আশরাফুল আলম লিটন

যশোর লিবার্টি শোরুমে দম্পতির সাথে দূর্ব্যবহার; সামাজিক যোগাযোগ মাধ্যমে যশোরবাসীর বয়কটের ডাক

রাণীনগরে আওয়ামীলীগ নেতার সংবাদ সম্মেলন

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত 

কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মৎস্যজীবি ও আদর্শ গ্রামের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ