বাংলাদেশ সকাল
শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডোমার নাট্য সমিতি মঞ্চে মঞ্চায়িত হলো নাটক “নীল ললিতার গীত”

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

 

তানভীর রশীদ তূর্য, ডোমার নীলফামারী : নীলফামারীর ডোমার নাট্য সমিতি মঞ্চের ইতিহাস,ঐতিহ্য ও গৌরবের ১৩২ বছর উৎযাপনের পাশাপাশি সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের ৪র্থ দিনে রংপুর নাট্য কেন্দ্রের পরিবেশনায় রংপুরের আঞ্চলিক ভাষায় নির্মিত বিখ্যাত জনপ্রিয় পালা নাটক “নীল ললিতার গীত” নাটকটি মঞ্চায়িত হয়েছে।

শুক্রবার ২০শে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ডোমার নাট্য সমিতি মঞ্চে “নীল ললিতার গীত” নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটির রচনা ও পরিচালনায় সায়িক সিদ্দিকী, পরিবেশনায় রংপুর নাট্য কেন্দ্র।

ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।

ডোমার নাট্য সমিতি মঞ্চের বিজয় সাংস্কৃতিক উৎসবের ৪র্থ দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, সাবেক সভাপতি ডোমার নাট্য সমিতি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, পৌর কমান্ডের সাবেক কমান্ডার ও সাবেক সাধারণ সম্পাদক নাট্য সমিতি। বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক সহ-সভাপতি নাট্য সমিতি।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ সহ সাংস্কৃতিক অঙ্গনের কলা কৌশুলিবৃন্দরা উপস্থিত ছিলেন।

নাট্য অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এবং রংপুর নাট্য কেন্দ্রের কলাকৌশুলী এবং নাট্য শিল্পীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের বেনাপোলে বন্ধন এক্সপ্রেস থেকে মদ সহ প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব আদায়

সি আই এস এর উদ্যোগে জুনিয়র হাই স্কুলের জন্য দূর্যোগ প্রশমন বিষয়ক ড্রিলিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কাশিয়ানীতে নছিমনের চাকার পিষ্ট হয়ে তিন বছরের শিশু কন্যা নিহত

পাইকগাছায় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কাঠ পুড়িয়ে ইটভাটা ও কয়লা তৈরীর চুল্লি 

আমতলী থানার নবাগত ওসি’র সাথে অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

রাণীশংকৈলে সাধারণ পাঠাগারের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

সাপাহারে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত ৫

নির্বাচন থেকে সরে যেতে অনেক ষড়যন্ত্র করেও থামাতে পারেনি : স্বতন্ত্র প্রার্থী লায়ন ইমরান

সংলাপের যথেষ্ট সময় নেই, ডোনাল্ড লু’র চিঠির জবাবে আ.লীগ