বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি॥  খাগড়াছড়ির রামগড় তথ্য অফিসের আয়োজনে ০৭ই জুন বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় মানিকছড়ি উপজেলা পরিষদ সভা কক্ষে তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃজয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং তথ্য অফিসের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রতন খিসা, থানার অফিসার ইনচার্জ আনছারুল করিম।

তথ্য অফিসের কার্যক্রম স্মার্ট কৌশলে আরও গতিশীল করার লক্ষ্যে এবং তা তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে শুরুতে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 

বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা 

বাগমারায় বিএনপি নেতা জিয়া-শাফির বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ 

আত্রাইয়ে সাবিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গ্রাম কর্মীদের মাসিক যোথ সভা ও ই- প্রশিক্ষণ 

বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ‘কাকিনা স্টেশনে’ স্টপেজের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ 

গাজীপুরে যুবদলের সভাপতি পদপ্রার্থীরাব্বি চৌধুরীর বিরুদ্ধে গার্মেন্টস দখলের অভিযোগ 

বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় দিরাইয়ে রাজাকার পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের

পুলিশ সপ্তাহ ২০২৩ : বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন কর্নেল এম এ ইউসুফ ও এএসপি মুরাদ

র‌্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়; পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

পুর্বের নিউজের সুত্র ধরে সাংবাদিক সেলিম আহমেদকে আবারও হত্যাচেষ্টার অভিযোগ