বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তারেক রহমানের দেশে আসতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। ইচ্ছা করলে তিনি দেশে আসতে পারেন।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের সালনা থানা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে পুশ ইনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। এ দেশের নাগরিক হলে এভাবে বনে জঙ্গলে পুশ ইন না করে প্রোপার ওয়েতে পাঠানো যেতে পারে।

এর আগে তিনি গাড়ি থেকে নেমে করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতা স্বরূপ উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন।

উপদেষ্টা এসময় তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, ‘আমি যা বলবো তার খণ্ডিত অংশ লিখবেন না। আমার বক্তব্যের পুরোটাই লিখবেন। যাতে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে পার্শ্ববর্তী দেশ তাদের স্বার্থে কোনো বিভ্রান্তি না ছড়াতে পারে। এছাড়া পলিথিনের বিষয়ে সবাইকে সচেতন করবেন ও স্বাস্থ্য সচেতন থাকতে সবাইকে উদ্বুদ্ধ করবেন।’

পরিদর্শনকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান, ডিআইজি (অপারেশন) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মোঃ জাবেদ সাদেক, অতিরিক্ত ডিআইজি (গাজীপুর রিজিয়ন) ড. আকম আক্তারুজ্জান বসু মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, হাইওয়ে সালনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) শ্রীপুরে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে আলোচিত গৃহবধু ফাতেমা হত্যা মামলার আসামী আবু তাহের গ্রেফতার 

রাণীনগরে ইউ’পি চেয়ারম্যান জাহিদের ঈদ সামগ্রি বিতরণ

বিজয়নগর উপজেলা প্রেসক্লাব থেকে বহিস্কৃতদের বিভ্রান্ত ছড়ানো প্রতিবাদে প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতিবাদ

ভূরুঙ্গামারীতে ২ দিন ব্যাপি যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

বিএনপির নেতার জমি দখল ! সৎ ভাইয়ের পরিবারকে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি

বদলগাছী মহাদেবপুর আসনের সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর জানাজা ও দাফন সম্পূর্ণ

রাজধানীর ‘কথা এন্টারপ্রাইজ প্রেস’ মেসে জোড়া খুন; সিনেমার গল্প যেখানে হার মানে

গুরুদাসপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাল বিতরণ 

হিউম্যান রাইটস্ জার্নালিষ্ট ইউনিয়ন রাজশাহী বিভাগীয় সন্মেলন অনুষ্ঠিত 

ডাসারে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ