বাংলাদেশ সকাল
সোমবার , ২৯ জানুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় আইডিয়াল কর্তৃক উন্নত চুলা বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ

 

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়াস্থ বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ালের আয়োজনে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে, আইডিয়াল প্রধান কার্যালয়ে সোমবার ২৯ জানুয়ারী, ২৪ ইং তারিখে উন্নতমানের চুলা বিতরন করা হয়েছে।

দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ২৫ জন ও সখীপুর ইউনিয়নের ২৫ জন উপকারভোগীর মাঝে উন্নত চুলা ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ ও বিনামূল্যে এই চুলা বিতরণ করা হয়। “উন্নত চুলা স্থাপনের মাধ্যমে নারীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণ” প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং সখীপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়ালের পরিচালক নজরুল ইসলাম।

প্রকল্প সমন্বয়কারী এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোঅর্ডিনেটর ফাইন্যান্স & অডিট মাহবুবুর রহমান, প্রকল্পের উপকারভোগীসহ কর্মকর্তা ও কর্মচারীগন। প্রকল্পের উপকারভোগীদের চুলা ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উন্নত চুলা কার্যক্রম প্রকল্পের টেকনিক্যাল অফিসার জাহাঙ্গীর আলম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোট দিতে পারে: শেরপুরে ইসি আলমগীর

যশোরে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও আটকের অভিযোগ

২’রা ডিসেম্বর সংযুক্ত আমিরাতের ৫৩’তম জাতীয় ও স্বাধীনতা দিবস

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দুলুর 

দেবহাটায় শিশুকে শীলতাহানির চেষ্টা গ্রেফতার ১

সীতাকুণ্ডে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৪’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরের মঙ্গলপুর আশ্রয়ণ প্রকল্পের পাশে নবজাতকের মৃত দেহ উদ্ধার

সীতাকুণ্ডে ৬ ঘন্টার মধ্যে পৃথক দুই দূর্ঘটনায় দুইজন নিহত

বগুড়ায় এক হাজার ৩৩০ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর

জাতীয় পার্টির নেতাদের গ্রেফতারের দাবি জেএসএফ’র সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনের