আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ২০১৪ সাল থেকে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে “সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচি” এর আওতায় স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। উক্ত কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমানে চলমান ডিজিটাল স্বাস্থ্যসেবা ও পুষ্টি কর্যক্রমের আওতায় পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় ২৫/০৯/২০২৩ তারিখ সখিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে নাক-কান-গলা স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়।উক্ত ক্যাম্পে সরাসরি উপস্থিত থেকে রোগী দেখেন ডা. হাসানুজ্জামান, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (ইএনটি), নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন – সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা তথ্য কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) নাছরিন নাহার, উপজেলা ভাইচ চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ , আব্দুস ছবুর, তত্বাবধায়ক (মাইক্রোফাইন্যান্স, এসএফ পার্ট)সাস, জনাব বি এম হাবিবুর রহমান – সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, আউট অব স্কুল চিল্ড্রেন, সাস, শাহিনুর রহমান, সিনিয়র এরিয়া ম্যানেজার (এসএফ পার্ট), সাতক্ষীরা, কামরুল ইসলাম – ডিস্ট্রিক্ট ম্যানেজার, আউট অব স্কুল চিল্ড্রেন, মিজানুর রহমান, উপ-পরিচালক পরিবিক্ষণ, আউট অব স্কুল চিল্ড্রেন, সাস, জনাব মোঃ আলামিন হোসেন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার, আউট অব স্কুল চিল্ড্রেন, সাস এবং সখিপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য।
স্বাস্থ্যক্যাম্পে সভাপতিত্ব করেন, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম । এছাড়াও উপস্থিত ছিলেন সাস -এর বেলাল হোসেন – উপশাখা ব্যবস্থাপক, ডাঃ শামীমা খাতুন – সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা, ডাঃ মনোজ কুমার হালদার, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা, জহিরুল ইসলাম – সমাজ উন্নয়ন কর্মকর্তা, এনামুল হক – এমআইএস কর্মকর্তা এবং এলাকার সাংবাদিকসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাস্থ্যক্যাম্পটির সার্বিক তত্বাবধান করেন, ওয়ালিদ হোসেন, কর্মসূচি সমন্বয়কারী, সমৃদ্ধি ও প্রবীণ কর্মসূচি, সাস। স্বাস্থ্য পরিদর্শকদের উপস্থিতি ও সহযোগিতায় ক্যাম্পটির সফলতা ত্বরান্বিত হয়। উক্ত ক্যাম্পে মোট ১৮০ জন রোগী ব্যাবস্থাপত্র ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।




















