বাংলাদেশ সকাল
শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটার কৃতি সন্তান কাওছার পিপিএম পদকে ভূষিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি : দেবহাটার কৃতি সন্তান কাওছার আলী পিপিএম পদকে ভূষিত হয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাওছার আহম্মেদকে এই পদক প্রদান করেন। কাওছার আহম্মেদ সাতক্ষীরার দেবহাটা উপজেলা সদরের সন্তান। কর্মদক্ষতা, সততা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েচেন কাওছার আহম্মেদ। পুলিশ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী দিনে রাজারবাগ পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক প্রদান করেন।

সূত্র মতে, এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিন সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৪০০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী। কাওছার আহম্মেদ একজন মেধাবী, চৌকস ও পেশাদার গোয়েন্দা কর্মকর্তা হিসেবে সর্বক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তার অসামান্য অবদানের জন্য তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সেবা) পদকে ভূষিত হন। এছাড়াও কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৮ সালে পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি ব্যাজ) লাভ করেন। কল্যাণকর ও ভালো কাজের জন্য এটি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার।

কাওছার আহম্মেদ ০২ জুলাই ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্তমানে তিনি সিটি স্পেশাল ব্রাঞ্চ, ঢাকায় কর্মরত আছেন। কাওছার আহম্মেদের এই অসামান্য কৃতিত্বের জন্য দেবহাটার সাধারন মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে হাঁস খেলা দেখতে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রের মৃত্যু 

তালতলীতে এবার ছাত্রলীগ নেতার পাল্টা সংবাদ সম্মেলন

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করলেন শামীম ওসমান

জামালপুরে সার্ভেয়ার রুহুল আমিনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ডিজিটাল আইনে মামলা, বিএমএসএস’র নিন্দা

বদলগাছীতে আলোচিত দুদু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মঞ্জুর ও সুফিয়া গ্রেফতার 

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে দুধর্ষ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার 

বাগমারায় ৭ হাজার নারী পেলো ইঞ্জিঃ এনামুল হকের ঈদ উপহার 

কুয়েটের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুরে মশাল মিছিল   

১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদে বেকার নারী-পুরুষকে ইন্টারনেটে আয়ের প্রশিক্ষণ