বাংলাদেশ সকাল
বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটার ৪টি গ্রামকে শত ভাগ উন্নত স্যানিটেশন গ্রাম ঘোষণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটা উপজেলার ৪টি গ্রামকে শত ভাগ উন্নত স্যানিটেশন এর সুবিধার আওতায় গ্রাম ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে পারুলিয়া ইছামতি টেকনিক্যাল কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এস.এম সাখওয়াত হোসেন। বক্তব্য দেন সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সচিব প্রবীর হাজারী।

উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ সরদার, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ইউপি সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত ইউপি সদস্য হাসিনা পারভীন ও ফারহানা পারভীন মুক্তি, সুশীলনের সিডিও মিজানুর রহমান জ্যোৎসা বালা, বিভিন্ন গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, সুবিধাভোগীরা। উপজেলার কুলিয়া, পারুলিয়া, নওয়াপাড়া ও দেবহাটা ইউনিয়নের ৪টি গ্রামকে প্রাথমিক ভাবে বাছাই করে এ কর্মকান্ড হাতে নেওয়া হয়। বর্তমানে ওই গ্রামগুলোতে শত ভাগ উন্নত স্যানিটেশন সুবিধার আওতায় এসেছে। এতে গ্রামগুলোতে স্বাস্থ্য ঝুঁকি কমবে বলে মনে করেন অতিথিরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান লাভলু’র ইন্তেকাল : নানা মহলের শোক 

রামগড়ে সম্প্রীতি-উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৩ বিজিবির উপহারসামগ্রী বিতরণ 

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পন

নার্সারি ও প্রাণিসম্পদ ঋণ বাড়ানোর পরামর্শ

পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষ : মুসল্লির মৃ’ত্যু 

মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে’ নিউইয়র্কে একাওর সংহতি সমাবেশ

গাছা প্রেসক্লাবের নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে নৌকা ভ্রমণ 

ঝিকরগাছায় ৩ বছর ক্লাসে না গিয়েও নিয়মিত বেতন ভাতা তুলছেন শিক্ষক মাকছুদা !

যশোরে মহান বিজয় দিবসে জিডিএল হসপিটাল’ এর ফ্রি মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক