বাংলাদেশ সকাল
বুধবার , ২ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নওগাঁয় সাংবাদিকদের সাথে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ॥ নওগাঁর নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা বলেছেন একটি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারণের জন্য প্রশাসন এবং সাংবাদিকদের সমন্বয় করে কাজ করতে হয়। একজন জেলা প্রশাসক সে জেলার সমন্বয়কের ভুমিকা পালন করে থাকে।

জেলা প্রশাসক কখনো বৃটিশ বেনিয়াদের মত নয়, যে কিছুদিন কাজ করে পর্যাপ্ত মালামাল নিযে বাড়ি ফিরে যাবে। যতটা সম্ভব সততার সাথে তাজ করে যাওযার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

নবাগত জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায জেলা প্রশাকের সম্মেলন কক্ষে জেলা সদরে কর্মরত স্ংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় এসব কথা বলেছেন।

তিনি স্ংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়ে বলেছেন মিথ্যা, বিভ্রান্তমুলক তথ্য সম্বলিত সংবাদ সমাজ, ব্যক্তি বা সরকারের মারাত্মক ক্ষতি সাধন করে।

তিনি এ ক্ষেত্রে বিভিন্ন ইউটিউব, ফেসবুকারদের অসংলগ্ন, কুরুচিপূর্ণ, বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের কথা উল্লেখ করেন।

মতবিনিময় অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটন, জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম রায়হান ়আলম, সাধারন সম্পাদক আসাদুর রহমান জয়, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেল, কার্যকরী সদস্য আব্দুর রউফ রিপন, সাবেক সাধারন সম্পাদক মাসুদুর রহমান রতনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক এর আগে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ব্যাক্তিগত সহকারী হিসেবে দাযিত্ব পালন করছিলেন। তিনি ২৪তম বিসিএস-এর ক্যাডার ছিলেন, তাঁর নিজ জেলা কুড়িগ্রাম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সালমান এফ রহমান ও আনিসুল হককে ডিম ছুড়ে মারা সেই আইনজীবীর দূর্ঘটনায় মৃত্যু

রাণীনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিল্লি অভিযান কর্মসূচিতে যাচ্ছে তৃনমূল কংগ্রেস 

ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩য় ধাপে তুরস্ক দূতাবাসে ফারাজ করিম চৌধুরীর প্রেরিত ৩ কোটি টাকার পণ্যসামগ্রী

চলে গেলেন বীরপ্রতীক (বার) কমান্ডার জহুরুল হক মুন্সী

সন্ত্রাসী বাহিনী দিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের রাস্তা রাতারাতি দখল করার অভিযোগ 

যৌতুকের বলি পায়েলের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শাহাদাত হোসেন 

দ্বিতীয় দিনের মতো সীতাকুণ্ড প্রেসক্লাবের কম্বল বিতরণ