বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নড়াইলে শয়ন নামে কিশোরের লাশ উদ্ধার; পরিবারের দাবী হত্যা করা হয়েছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২০, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ

মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল॥  নড়াইল সদর উপজেলার নিধিখোলা গ্রামে শয়ন শেখ (১২) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে সদর উপজেলার নিধিখোলা গ্রামের মোঃ নাজমুল শেখের ছেলে শয়ন শেখকে কৈবিল মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে শয়ন শেখ বাড়ি থেকে বের হয়ে বাড়ি ফেরেনি। পরে তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় এক ব্যক্তি মাঠে ধান দেখতে যাওয়ার পথে ঘটনাস্থলে তার লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের বাবা নাজমুল শেখ বলেন, আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

নিহতের মা মিতা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল না। আমার বুকের ধনকে যারা কেড়ে নিছে আমি তাদের ফাঁসি চাই।

চন্ডিবরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, তিনি বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছেন। এ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং ঘটনার সঙ্গে জড়িত নয় এমন কেউ যেনো হয়রানি না হয়।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, তারেক আল মেহেদী (ক্রাইম অ্যান্ড অপস্)।

পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে। আমদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, খুব দ্রুত প্রকৃত ঘটনা জানা যাবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুটি গরু জব্দ

নাটোরে অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপি’র লিফলেট বিতরণ

সিবিএ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের প্রস্তুতি সভা

ঈদগাঁওতে গজে উঠেছে অটো রিকসা ও টমটমের গ্যারেজ : অভিযান নেই 

বরগুনায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত 

পাইকগাছায় চেতনানাশক স্প্রের ব্যাপারে সতর্ক করলেন ওসি মোঃ রফিকুল ইসলাম

জুম খোকনের আজগুবি কমিটি নিয়ে হট্রগোল কানাডা বিএনপিতে

আমতলীর প্রতারণা চক্রের মুল হোতা ডলার জালালকে গ্রেফতার করলো র‍্যাব-৮

নিউইয়র্কে দুইশ’র বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার 

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত