বাংলাদেশ সকাল
শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নতুন পোশাক নিয়ে বাড়ি ফেরা হলোনা তিন ভাইয়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা :

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন ভাইয়ের নিহতের ঘটনা ঘটে।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া আঞ্চলিক সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পিরোজপুরের মঠবারিয়া উপজেলার টিকাখালী ইউনিয়নের ভেসকি বাইশকুড়া গ্রামের নাসির খানের ছেলে নাঈমুজ্জামান শুভ (২১), শান্ত (১৫) ও নাদিম (১২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। সোনারবাংলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা তিন ভাই নিহত হন।

স্থানীয় পাথরঘাটা থানা পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় আপন তিন ভাই নিহত হয়েছেন।

স্থানীয় লোকজন ঘাতক রাজীব পরিবহন বাসটিকে আটক করলে আমরা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভিড়ের মধ্যে তারা পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে কৌশল পাল্টিয়ে রাত নামতেই শুরু হচ্ছে মাটি কাটার মহোৎসব

বৃদ্ধা মাকে ছেলে ও ছেলের বউর মারধর, থানায় অভিযোগ 

অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক 

নীলফামারীতে সাংবাদিক হাসিবুর রহমান রিজুর হত‍্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

যশোরে করোনা পরীক্ষার ২২ লক্ষাধিক টাকা হজম ! আটকে গেছে ৩ জনের পেনশন

প্রেমিকার মৃত্যুর শোক সইতে না পেরে প্রেমিকের আত্মহত্যা 

শেরপুর শহরের প্রাণকেন্দ্র নয়আনী বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান 

অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে বরগুনায় মালিক-শ্রমিকদের মানববন্ধন

শেরপুরে স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেফতার

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত