বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নরসিংদীতে অভিযোগের ৩ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ

 

রাজ উদ্দিন নরসিংদী : নরসিংদী শহরের একটি স্কুল থেকে বাড়ী যাওয়ার পথে অপহৃত ৪র্থ শ্রেণি পড়ুয়া ১০ বছরের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) সকালে মামলা হাওয়ার তিন ঘণ্টার মধ্যে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় একজন অপহরণকারীকে আটক করা বলে নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

আটককৃত বক্তি হলেন, সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে নাসির উদ্দীন ওরফে হৃদয়।

ওসি ও মামলা সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নাছিমা কাদির মোল্লা স্কুল এন্ড হোমস (এনকেএম) পড়ুয়া ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া জান্নাত অনু (১০) স্কুল থেকে বাড়ী ফেরার পথে অপহরণের স্বীকার হন। অপহৃত স্কুল ছাত্রী অনুকে তার আত্মীয় স্বজন খোঁজাখুজি করে না পেয়ে অপহৃতের বাবা মোঃ মদন মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তার দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগের সার্বিক সহযোগিতায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক পিন্টু কুমার চৌধুরী, সেলিম রেজা সহ সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার সকাল সাড়ে ১১টায় রায়পুরা উপজেলার নয়াচর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী অনুকে উদ্ধার সহ অপহরকারী নাসির উদ্দীন হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হোন। তিনি আরও জানান এ ঘটনার সাথে জড়িত অপর আসামী বিজয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরে আসামীকে পুলিশে প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরের বড়াইগ্রামে ট্রাকে করে ঢাকায় নেওয়ার পথে ৪ গরু ছিনতাই

জালালাবাদ ইউনিয়ন পরিষদে ব্যতিক্রমধর্মী  বিদায় ও গণসংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 

গুজব-মিথ্যাচার বাক স্বাধীনতা নয়, ঘাতকচক্রের জন্য কোন লেভেল প্লেয়িং ফিল্ড নয়- চসিক মেয়র 

বাস মালিকদের ‘প্রেসক্রিপশনে’ কক্সবাজার স্পেশাল ট্রেন বন্ধ; যাত্রী কল্যাণ সমিতি

সভাপতির পদ নিয়ে বিরোধ; সলুয়া আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে তালা

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত ঈদগাহ হাই স্কুল প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত 

ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড

নৌকার বিজয় মানেই বাংলাদেশের মানুষের বিজয় : এমপি এনামুল হক 

চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন