বাংলাদেশ সকাল
সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মোবারক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ

মাহবুব খান, নরসিংদী: উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩-২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

প্রাপ্ত ভোটের ভিত্তিতে নরসিংদী প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলাম ও একাত্তর টেলিভিশন’র নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি যথাক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি বাদল কুমার সাহা, দৈনিক ভোরের আওয়াজের মোঃ মশিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের মোঃ আকরাম হোসেন, কোষাধ‍্যক্ষ দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ভূঁঞা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক ডিবিসি টেলিভিশনের তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক গ্রামীণ দর্পনের কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের মোঃ বদরুল আমীন চৌধুরী ও সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার মোহাম্মদ শফিকুল ইসলাম।

এর আগে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিজয়ীদের নাম ঘোষণা করেন।

আগামী দুই বছর নির্বাচিত কার্যকরি পরিষদের সদস‍্যরা দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুন্ডে বিএসটিআই অনুমোদন বিহীন পিভিসি পাইপ তৈরি, অর্ধ লাখ টাকা জরিমানা

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পুনাক এর শীতবস্ত্র বিতরণ

আজ ৬ জুলাই ‘কাটাখালী যুদ্ধ দিবস’; দিবসটি উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে নানান আয়োজন 

মাদক একটি সামাজিক ব্যাধি যা থেকে পরিত্রান চাই : কোটচাঁদপুরে এমপি সালাহউদ্দিন মিয়াজি 

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন 

যশোরের ফেনসিডিল বহনকারী প্রাইভেট কারসহ দুই যুবক গ্রেফতার 

স্মার্ট ভূমি সপ্তাহ উপলক্ষ্যে ঝিকরগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে মিনি ট্রাকের পিছনে বড় ট্রাকের ধাক্কায় নিহত-২, আহত-১

কর্ণফুলীতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনসিডি কার্যক্রমের কর্মশালা

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী