বাংলাদেশ সকাল
শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নরসিংদী-৩ শিবপুর আসন থেকে জাকের পার্টির মনোনয়ন পেলেন সাংবাদিক আলম খান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ

মাহবুব খান (নরসিংদী) শিবপুর: নরসিংদী-৩ শিবপুর থেকে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে মনোনয়ন পেয়েছেন সাংবাদিক আলম খান। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন জাকের পার্টি মনোনীত এমপি প্রার্থী সাংবাদিক আলম খান।

সাংবাদিক আলম খান জেলা যুব ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ও শিবপুর প্রেস ক্লাবের সাবেক আহবায়ক।

এ দিন সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসন থেকে অংশ নেওয়ার জন্য তার হাতে মনোনয়নপত্র তুলে দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।

এ বিষয়ে জাকের পার্টির মনোনীত প্রার্থী আলম খান বলেন, শিবপুর উপজেলায় উন্নয়নের অনেক ঘাটতি রয়েছে। যারাই এ আসন থেকে নির্বাচিত হয়েছিল তারা সবাই নিজেদের আখের গুছিয়েছেন। তাই পরিবর্তনের আশায় নির্বাচনে অংশগ্রহণের জন্য জাকের পার্টি থেকে মনোনীত হয়েছি।

নির্বাচিত হতে পারলে শিবপুর তথা নরসিংদীবাসীর প্রাণের দাবি একটি বিশ্ববিদ্যালয় ও একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠায় কাজ করবো।

তিনি আরও বলেন, অঢেল টাকা নয়, জনগণের দ্বারে দ্বারে গোলাপের সুরভি ছড়িয়ে দেবো। এভাবেই আমরা সকলকে উজ্জীবিত করবো পরিবর্তনের পথে। বিজয় হবে ইনশাআল্লাহ।

নরসিংদী-৩ আসনটি শিবপুর উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছেন ২ লাখ ২৪ হাজার ৫৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮৭ ও নারী ভোটার ১ লাখ ১২ হাজার ৪৩২জন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে সাংবাদিক আশরাফ আহমদের বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাণীশংকৈলে মডেল স্কুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ; শিক্ষা অফিসেও মিলছে না প্রতিকার 

কাশিয়ানীতে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাতদিন ধরে নিখোঁজ খলিশাখালির ইসরাইল 

সিংড়ায় সার বিক্রেতার জরিমানা

শেরপুর সীমান্তে হাতির আবাসস্থলের উপযোগী জায়গা চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নরসিংদীতে আমন ধানের সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

বাগমারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেরপুরে পুলিশি বাঁধার মুখে বিএনপির সমাবেশ পন্ড !

ট্রাম্প র্কাড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবে না