বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ মে ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

না’গঞ্জে ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর অধীন অভিযোগ দায়ের এবং অপরাধ ও দন্ডের বিধান বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা ও বিক্রেতাদের জ্ঞাতার্থে আইনটিতে বর্ণিত অভিযোগ দায়ের, ভোক্তা – অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দন্ডের বিধানে ২৮ মে বুধবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এই সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন আমাদেরকে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে। সমাজের সকলকে এগিয়ে আসতে হবে শুধু আইন প্রয়োগ করে সমস্যার সমাধান করা সম্ভব না। এ ব্যাপারে সমাজের সম্মানিত ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ব্যবসা করেন আপনারা সম্মানিত ব্যক্তি জেনে বুঝে সৎ ভাবে নীতি নিয়ে ব্যবসা করবেন। আমার মানুষ সৃষ্টির সেরা জীব পৃথিবীতে কত দিনইবা বাচব ভালো কর্মের মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব। সভায় তিনি ব্যবসায়ীদের সৎ ও সঠিকভাবে এবং আইন মেনে ব্যবসা করার আহ্বান জানান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় বড় বাজার গুলোতে ব্যবসায়ী ও ভোক্তাদের সমন্বয়ে প্রচারণা চালানো হবে বলে জানিয়েছেন।

এ সময় আরও উপস্থিত জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর নারায়ণগঞ্জে জেলার কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ঈদ উপহার সমাগ্রী বিতরণ

যশোরে সজল হত্যা মামলার দুই আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

মহাসমাবেশকে স্মরণাতীত কালের সেরা করে তুলতে হবে- আ জ ম নাছির উদ্দীন

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৫হাজার ৪শত পিস ইয়াবাসহ আটক ২

সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিএমএসএস’র মানববন্ধন

আমতলীতে উঃ পরিষদ পুনঃ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং নিয়োগে অনিয়মের অভিযোগ 

আমতলী উপজেলা আ.লীগের নতুন কমিটির সভাপতি ও সম্পাদককে গণ সংবর্ধনা প্রদান 

আত্রাইয়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’র শীতবস্ত্র বিতরণ

ঈদগাঁওতে সাবেক সংসদ সদস্য মরহুম এড.খালেকুজ্জামানের স্মরণ সভা অনুষ্ঠিত 

দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের ভাইটকান্দি বাজারে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা