বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ নভেম্বর ২০২২ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরের মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৩, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোর-বগুড়া মহাসড়কে অভিযান পরিচালনা করে ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ২টার দিকে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া পৌর শহরের বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকায় অবৈধ যানবাহন, ড্রাইভিং লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন ও ইন্স্যুরেন্সের কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম এর ভ্রাম্যমাণ আদালত।

এসময় একটি বাস ও চারটি মোটরসাইকেলকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে পৃথক ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে প্রতিদিনই মানুষের প্রাণহানীসহ গুরুতর আহত হওয়ার মতো ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে ও অবৈধ যান চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এসময় ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদ ও টিএএসআই আব্দুল আলিম উপস্থিত ছিলেন

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় নিহত -২ 

ইমাম ও মোয়াজ্জেম এবং পুরহিতদের ৫০০টাকা ভাতা বাড়ানোর ঘোষণা মমতার

মাদকসংশ্লিষ্ট অর্থ পাচারের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম

৫৩’তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ) বাংলাদেশে

পাথরঘাটায় বিদ্যুতের ফাঁদ দিয়ে বন্য শুকর শিকার

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

সাংবাদিকদের সাথে নিয়ে নারায়ণগঞ্জকে সুন্দরভাবে সাজাতে চাই: না’গঞ্জ জেলা প্রশাসক 

তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় উৎসবমুখর পরিবেশে তুলি উৎসব ২০২২ অনুষ্ঠিত 

ঘুষ নেওয়ার অভিযোগে শিক্ষা কর্মকর্তার দুই বৎসরের জন্য গ্রেড ও বেতন কমলো

রাণীশংকৈলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু