বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন পালন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। জেলার প্রায় ১৪ ধর্মপল্লী ও গির্জায় ধর্মীয় উৎসব বড় দিন পালন করা হচ্ছে। করোনা মহামারির পর এবার খ্রিষ্টধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্যদিয়ে দিনটি উদযাপন করছেন।

আজ রোববার সকালে নাটোরের বনপাড়া ধর্মপল্লীর ক্যাথলিক মিশনারী চার্চে প্রার্থনা সংঙ্গীতের মধ্যে দিয়ে বড় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে শনিবার রাতে বনপাড়া ধর্মপল্লীর ক্যাথলিক মিশনারী চার্চে লুর্দের রানী মারীয়া ক্যাথলিক গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা উৎসর্গ করা হয়। রোববার সকাল ৭ টা ও ৯টায় পৃথক দুটি খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয়।

বড়দিন উপলক্ষে জেলার বিভিন্ন গীর্জা ও মিশনে উৎসব ও বর্ণিল সাজে সাজানো হয়েছে। আল্পনা করা হয়েছে ধর্মপল্লীর সড়কগুলো। আল্পনা করা হয়েছে ধর্মপল্লীর বিভিন্ন বাড়ির দেয়াল ও আঙ্গিনা। বিভিন্ন বাড়িতে ছোট বড় আকারের তারা তৈরি করে তাতে আলো দিয়ে যীশুখ্রিস্টের আগমনকে তুলে ধরা হয়েছে। সাজানো হয়েছে প্রতিকৃতি গোশালা, যেখানে যীশুখ্রিস্ট জন্ম লাভ করেছিলেন।

গির্জা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে কীর্তন প্রতিযোগিতা। বাড়ি বাড়ি চলছে পিঠা উৎসব সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু সহ খ্রিষ্টধর্মানুসারীরা বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছে সকলকে।

বনপাড়া ধর্মপল্লীর প্রধান পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন বড়দিন একটি সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। মানব প্রেমে উদ্বুদ্ধ সকল মানুষ একাত্ব হয়ে আনন্দ প্রকাশ করে। খ্রিষ্টধর্মানুসারীরাও সেই আনন্দে শরিক হন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে গণহত্যা দিবস পালিত 

ঈদগাঁওতে মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

বাগমারায় কাঁচি প্রতীকের প্রার্থীর প্রচার মিছিলে নৌকার সমর্থকদের হামলা, আহত ৩০

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর কলেজের ৫৩ শিক্ষার্থী

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলার পিকনিক 

উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় স্থগিত সভাপতির বক্তব্যে আবারো সমালোচনা

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩; মামলা দায়ের

শেরপুরো পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  

ডিমলায় পুলিশের অভিযানে গাজাঁ সহ গ্রেফতার ২