বাংলাদেশ সকাল
রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে ৩৩ আ.লীগের নেতাকর্মী আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১০, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : আওয়ামী লীগের নুর হোসেন দিবস পালন রুখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ আওয়ামী লীগ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৯ নভেম্বর) দিনগত রাত থেকে রোববার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক সরদার, নলডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মোঃ সাহেব আলী, সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গনী ভুইয়া, সিংড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজা, লালপুর উপজেলার মাঝগ্রামের আমজাদ প্রামাণিকের ছেলে মুসা আলী, জামরুল ইসলাম, নাওদাড়া গ্রামের মৃত রহমানের ছেলে আমিরুল, রামকৃষ্ণপুরের মিরাজ মালিথার ছেলে রিপন আলী। এছাড়া নলডাঙ্গা, বড়াইগ্রাম, সদর, সিংড়া থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মি রয়েছেন।

নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী পুলিশ জানতে পারেন একটি চক্র সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে তৎপর হয়ে উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শনিবার দিনগত রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩ জনকে আটক করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাহমুদুর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

নবাগত ডিসি’র সাথে বিএমএসএস পাবনা জেলার পরিচিতি ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল 

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল 

বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা 

বিশ্বনবী’র (সা.) ভবিষ্যৎ বানী : যা ঘটবেই

রাণীশংকৈল-পীরগঞ্জ সড়কে প্রাণ গেলো ২ শ্রমিকের 

মালিক-শ্রমিক সম্পর্ক : বর্তমান প্রেক্ষিত

ঈদগাঁওতে দিনদুপুরে ফসলী জমির মাটি কর্তনের হিড়িক : কর্তৃপক্ষ নীরব 

কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম সোনা মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঠাকুরগাঁওয়ে মোবাইল ফোনসেট কিনে না দেয়ায় ছাত্রের আত্মহত্যা