বাংলাদেশ সকাল
রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল হবে মডেল হাসপাতাল  -ডিসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৫ ১১:৫৬ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জ  জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল একটি আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

আজ ২০ এপ্রিল ২০২৫ “গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মহোদয় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করেন। জেলার অন্যতম প্রধান এই হাসপাতালটিকে একটি আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও মডেল হাসপাতাল হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত), রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও)সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কক্ষ ও চত্বর ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যালোচনা করেন। তিনি দ্রুত একটি পরিত্যক্ত ভবন অপসারণের নির্দেশনা প্রদান করেন এবং ওয়ার্ডসমূহকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন।

সেবাগ্রহীতাদের জন্য হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি, হাসপাতালকে একটি নতুন, সুগঠিত ও আধুনিক রূপে গড়ে তোলার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

“গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবা খাতে গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে। এই উদ্যোগের মাধ্যমে ভিক্টরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা, সেবার মান এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করে নারায়ণগঞ্জকে একটি স্বাস্থ্যসম্মত ও মানবিক শহরে রূপান্তর করার লক্ষ্য বাস্তবায়িত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

লিখিত পরীক্ষায় জালিয়াতি, মৌখিক পরীক্ষায় ধরা

ডিমলা হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ

মিডিয়া হাউজ ভাংচুরের প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

দুবাইতে বিমানবন্দরে এ বছর ৩৫০ জনেরও বেশি যাত্রী জাল পাসপোর্ট সহ ধরা পড়েছে

পাথরঘাটায় ইসলামী আন্দোলনের দলীয় প্রার্থী কাসেমীর গণসংযোগ

গুরুদাসপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে চাল বিতরণ 

শেরপুরে বিলে নৌকাডুবি, মেডিকেল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

আমতলীতে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত 

বরগুনার বেতাগীতে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেফতার 

নারায়ণগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ১৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা