বাংলাদেশ সকাল
সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নালিতাবাড়ীতে ধান ক্ষেত থেকে এক নারীর মৃত দেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ

কাকন সরকার, শেরপুর॥ শেরপুরের নালিতাবাড়ী নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামের পাকা রাস্তার পাশে পাকা ধান ক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার আগে হঠাৎ এক ব্যক্তি ক্ষেতের আইলে ওই নারীর পা দেখে খবর দেয় গ্রামবাসীকে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে হাজির হয়ে থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে এসে আন্ধারুপাড়া গ্রামের মৃত নাজমুল হকের পুত্র সম্রাটের পাকা ধানের ক্ষেত থেকে ওই নারীর লাশটি উদ্ধার করেছেন থানা পুলিশ। এ সময় লাশের পাশেই পড়ে থাকা ভ্যানিটি বেগ উদ্ধার করা হয়। সেই সাথে তার বেগে থাকা জাতীয় পরিচয়পত্রটি দেখতে পায় পুলিশ। পরিচয়পত্রে তার নাম নাজমা, স্বামী: আলী আকবর, মাতা: অজুফা বেগম, জন্ম তারিখ: ২৬ মার্চ ১৯৮৭, গ্রাম: বাইমাইল পূর্ব, ডাকঘর: কাশেম কটন মিলস, গাজীপুর সদর, গাজীপুর। অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল নালিতাবাড়ী) আফরোজা নাজনীন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন- পুলিশের সন্দেহ এই নারীকে হত্যা করে আনুমানিক দুইদিন আগে এখানে ফেলে রাখা হয়েছে। গলায় শসরোধের চিহ্ন রয়েছে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এই নারী কখনো নাজমা আবার কখনো হাওয়া বা নূপুর নামে পরিচিত। তাকে হত্যা করা হয়েছে। তার স্বামীর নাম আলী আকবর। মাতা অজুফা বেগম। নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া গ্রামে তাদের বাস। তার দু’জন সন্তান রয়েছে। তবে অনেক আগেই এই দুই শিশু সন্তান ও স্বামী সংসার ফেলে চলে যায় এই নারী। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বুঝা যাবে তার হত্যার রহস্য। হত্যার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে এনজিওর ঋণের টাকার চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

রাণীশংকৈলে চাঁদা তুলে শিক্ষক সমিতির ‘শিক্ষকদের বরণ ও বিদায় অনুষ্ঠান’- শিক্ষকদের ক্ষোভ প্রকাশ 

গাইবান্ধায় ভাই হত্যার আসামি যশোরে র‌্যাবের হাতে গ্রেফতার

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩ 

কোথায় প্রশাসন কোথায় পরিবেশ; অবাধে কাটছে পাহাড় জঙ্গল সেলিমপুরে রাসেল গ্যাংরা

ঝিকরগাছায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

নাটোরে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো হরিজন ফুটবল টুর্নামেন্ট

শিবপুরে জাতীয় যুব দিবস পালিত 

শেরপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত 

রায়পুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল