বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিউইর্য়কে সিরাজুল আলম খাঁনের ৮৪’তম জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র: স্বাধীনতার মহান স্বস্পতি জাতির পিতা বংগবনধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক সিরজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকী ৬ জানুয়ারী ২০২৫,সোমবার, সন্ধ্যা ৬টায় ৩৫-৩৫,৭২ ষ্ঠীট ,জ‍্যাকসন হাইটস,নিউইয়র্ক এ জন্ম দিবস পালন করা হয়েছে।

দাদা সিরাজুল আলম খান ফাউন্ডেশন বাংলাদেশ, দাদা সিরাজুল আলম খান স্বপ্ন বাস্তবায়ন পরিষদ বাংলাদেশ এবং জাতীর দাদা সিরাজুল আলম খান অনুসারী পরিষদ বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত সিরাজুল আলম খান দাদা ভাইয়ের ৮৪’তম জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান ও জেএসএফ’র সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এবং পরিচালনা ও উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা ও বাপসনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯৮০ দশকের বাংলাদেশ জাতীয় সংসদের সাংসদ, ঢাকা তিতুমীর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ভিপি বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা, ভাসানী ন‍্যাপ প্রতিষ্ঠাতা সভাপতি এবং আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌওলালা আবদুল হামিদ ভাসানী পরিষদ নিউইয়র্কের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ময়নুউদদীন নাসের, চ‍্যানেল আই-টিভি’র পরিচালক বিশিষ্ট সাংবাদিক রিমন ইসলাম।

বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলন নিউইয়র্ক এর সংগঠক মোহাম্মদ কাদের এবং কলেজ শিক্ষার্থী কাদিপ প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন বলেন, স্বাধীনতার মহান স্বস্পতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, নিউক্লিয়াসের অন্যতম প্রতিষ্ঠাতা জননেতা সিরজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকীর এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।

তিনি বলেন, সিরাজুল আলম খান গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে অবিস্মরণীয় ভূমিকা পালন করে গেছেন।৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের মত নেতা আজ আমাদের মাঝে বড় প্রযোজন।গনতান্ত্রিক প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন।

সিরাজুল আলম খানের জীবন ও রাজনৈতিক সংগ্রামের উপর বিশদ আলোচনা করে তিনি আরোও বলেন, ৬০’র দশকের গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, স্বাধীনতার অন্যতম রূপকার, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান ৯ জুন ২০২৩ প্রয়াত হয়েছেন। যুক্তরাষ্ট্রে সিরাজুল আলম খাঁনের জন্য প্রচার করে যাচেছ তার নীতি, আদর্শ ও তার লেখা বইগুলো থেকে জেএসএফ এর পর থেকে হাজী আনোয়ার হোসেন লিটন, শামসুউদদীন আহমেদ শামিম এবং সিনিয়র সাংবাদিক হাাকিকুল ইসলাম খোকনসহ আরো অনেকে।

সিরাজুল আলম খানের ৮৪তম জন্ম দিনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন‍্য সবাইকে অনুষ্ঠানের সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ।

আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, ১৫ই আগষ্ট, ২১শে আগস্ট, ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং বৈসম‍্য বিরোধী আন্দোলনে নিহতসহ সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে শেষে বিশিষ্ট সাংবাদিক মইনউদ্দিন নাসের এর সৌজন্যে সবাইকে নিউইয়র্ক এর জ‍্যাকসন হাইটসের কথা রেষ্টুরেন্টে নৈশভোজে আপ্যায়ন করেন ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মুয়াজ্জিন, ইমাম ও খতিবগণের  হাদিয়া প্রদান এবং ৫’শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

আসিফ-হাসনাতের ফেসবুক আইডি নিস্ক্রিয়

নাটোরে আহত বিএনপি নেতাকে ঢাকায় নেওয়া হচ্ছে 

শ্যামনগরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

ফুলপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

তালতলীতে এবার ছাত্রলীগ নেতার পাল্টা সংবাদ সম্মেলন

পাইকগাছায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

রাণীনগরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে রক্তাক্ত জখম

জয়পুরহাটে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন