বুলবুল আহমেদ, স্টাফ রিপোর্টার (নেত্রকোণা): নেত্রকোণায় গনঅধিকার পরিষদের ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৬ অক্টোবর শনিবার দুপুরে নেত্রকোনা জেলার কৃতি সন্তান গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন খানের সার্বিক সহযোগিতায় নেত্রকোণার খতিবনগুয়া শাহ্ খতিব (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের সদস্য তারেক জামিল ফয়েজী, শফিকুল ইসলাম নেত্রকোনা জেলা শাখা, আরো উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার, সহ সভাপতি এইচ এম হিমেল নেত্রকোনা জেলা শাখা।
এ সময় গন অধিকার পরিষদের পক্ষ থেকে ডাকসু সাবেক ভিপি,ও গন অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর ও নেত্রকোনার কৃতি সন্তান কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানায় নেত্রকোনা জেলার ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাসার। তিনি একই সাথে তারুণ্যের দল রাজপথে আন্দোলন সংগ্রাম করে গড়ে উঠা নতুন রাজনৈতিক দল গনঅধিকার পরিষদে সকল শ্রেণী পেশার মানুষকে যোগ দেওয়ার আহবান জানান।




















