বাংলাদেশ সকাল
রবিবার , ১০ আগস্ট ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নেত্রকোনায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ

 

বুলবুল আহমেদ, নেত্রকোনা: দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে জেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের প্রতিনিধি এবং সংবাদকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ ব্যাহত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, কবি ও সাংবাদিক সৈয়দ সময় ,আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আজাহার ইসলাম বিপ্লব, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ ,সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. শহীদুল ইসলাম শফিক, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি রানা আকন্দ, রাজধানী টিভির স্টাফ রিপোর্টার হৃদয় রায় সজিব, খবর নেত্রকোনার সম্পাদক ও প্রকাশক রেজাউল হাসান সুমন, দৈনিক দিনকাল পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল মিয়া, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মো. নাজমুল ইসলাম সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় আলু চাষী ও ব্যবসায়ীদের আস্থার ঠিকানা সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ

গঙ্গাচড়ায় ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ক্যাব যুব গ্রুপের উদ্যোগে “ইয়ুথ কনজ্যুমারস রাইটস এক্টিভিষ্ঠ ডায়লগ” অনুষ্ঠিত

লালমনিরহাট ১৫ বিজিবির সাড়ে চার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসকরণ

ফুলপুরে গণহত্যা দিবস পালিত 

জঙ্গিদের গোলাগুলিতে ৮ র‌্যা‌ব সদস্য আহত, বিপুল অস্ত্রসহ গ্রেফতার ২০

কাশিয়ানীতে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত ১, আহত ৩৫

তালতলীতে ঔষুধ প্রশাসনের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সীমান্তে নজরদারি বাড়াতে ভূরুঙ্গামারীতে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মাধ্যমে জাতীয় পার্টির নাঙ্গল মার্কার নির্বাচনী প্রচারণা শুরু