বাংলাদেশ সকাল
রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নৌকার প্রচারণার সময় ১০ মোটরসাইকেল আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় নাটোরের সিংড়ায় ১০ জনকে মোট ৯৩ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। জরিমানা করার পর সিংড়া থানার সামনে বিক্ষোভ করেছে পলকের কর্মী ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে ‘নৌকা’ ও প্রতিমন্ত্রী পলকের নামে স্লোগান দেওয়া হয়।

মোটরসাইকেলগুলো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ,যযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের প্রচারণায় ব্যবহার হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে।

সিংড়া থানার ওসি আবুল কালাম ও ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদের নেতৃত্বে পুলিশ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে মোটরাসাইকেল বহর নিয়ে প্রতিমন্ত্রী পলকের পক্ষে নির্বাচনী সোডাউন করতে থাকেন। এসময় নৌকার নির্বাচনী প্রচারণায় নিয়োজিত কর্মী-সমর্থকদের বহনকারী ১০টি মোটরসাইকেল আটক করে। এর মধ্যে নয়টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ৯০ হাজার ও ১ জন চালকের হেলমেট না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে মোটরসাইকেলগুলো সিংড়া থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার প্রতিবাদে কর্মী-সমর্থকরা রাত আটটা পর্যন্ত সিংড়া থানার সামনে বিক্ষোভ করেন। এ বিক্ষোভ থেকে ‘নৌকা’ ও ‘পলক’ বলে স্লোগান দিতে থাকেন তাঁরা। একপর্যায়ে তাঁরা চলে যান।

এ বিষয়ে প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত সহকারী মৌলানা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই তিনি নিজে গিয়ে আটককৃত মোটরসাইকেলের জরিমানার টাকা জমা দিয়ে মোটরাসাইকেল গুলো ছাড়িয়ে নেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, অবৈধ মোটরসাইকেল আটক করা, জরিমানা করা পুলিশের নিয়মিত কাজ। যথাযথ কাগজপত্র না থাকায় কিছু মামলা দেওয়া হয়েছে। মিছিল, স্লোগান গান করলেও অবৈধ মোটরসাইকেল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আইন সবার জন্য সমান। তিনি বলেন রাতেই জরিমানার টাকা জমা দিয়ে মোরসাইকেলগুলো ছাড়িয়ে নিয়ে গেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জেএসডি সাধারন সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ১৮’জুন যুক্তরাষ্ট্রে আসছেন

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণ

বাংলাদেশ আওয়ামী ফোরাম ইউএসএ-এর সভাপতি মিলন ও সাধারন সম্পাদক হাসান 

শ্যামনগরে নারী ও স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সংবেদনশীল কর্মশালা

ময়মনসিংহের ইউনিক প্রগ্রেসিভ স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সাবেক সাংসদ প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে গণসংযোগ

নাটোরে গণপ্রকৌশল দিবস পালিত

বেনাপোল দিয়ে ভারতীয় বিশেষ সামরিক যান ‘মাইন প্রটেকটেড ভেহিকেল’ আমদানী

রাণীনগরে দুইদিন ব্যাপী মোল্লা ফ্রী মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পের উদ্বোধন

কালকিনি ফারিয়ার কমিটি ঘোষণা: সভাপতি মিজান, সম্পাদক শহীদুল, যুগ্ম -সম্পাদক রতন দে