বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাদ; প্রতিবাদে মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৪, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

 

এনামুল হক, সাপাহার (নওগঁ)প্রতিনিধি: পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেওয়া, বৈষম্য ও সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নওগাঁর সাপাহার উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদের সামনে সাপাহার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা এই সিদ্ধান্তকে বৈষম্য হিসেবে অভিহিত করে বলেন, শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া অনেক শিক্ষার্থীর মেধাবিকাশে বাধা সৃষ্টি করবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ইমাম আযম একাডেমির পরিচালক কাওসার জানান, গত ১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, “সাপাহারে প্রায় ৫ শতাধীক শিক্ষার্থী এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে।”

অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তিলনা আল ফালাহ একাডেমির পরিচালক শামসুল হক জানান, এই ছোট কচিকাঁচা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে যে বৈষম্যের বিভেদ তৈরি করার যে চক্রান্ত করা হচ্ছে তা শিশুদের মনে বিরুপ প্রভাব ফেলতে তাই এই বৈষম্যের হাত থেকে কচিকাঁচা কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউক্লিয়াস ক্যাডেট একাডেমির পরিচালক মিলন জানান,জুলাই আন্দোলন হয়েছিল বৈষম্যের প্রতিবাদে সেই বৈষম্য যদি একই দেশে শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয় তাহলে কি লাভ হয়েছে জুলাই আন্দোলন করে। শিশুদের অধিকার আদায়ে আমরা আজ মানববন্ধন করছি যদি আমাদের দাবী মানা না হয় তাহলে আমরা পরবর্তীতে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী বৃহৎ আন্দোলন করবো।

এসময় সাপাহার উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

বক্তারা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বরাবর হস্তান্তর করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সংস্কার করতে হবে জনবান্ধব লোক দিয়ে; জাতিসংঘের সদর দফতরে সামনে জেএসএফ বাংলাদেশ

পাইকগাছায় সিমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য আটক

আমতলীতে ১৭৭৬৯ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদের বিদায় সংবর্ধনা 

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে অনুদান ও বই বিতরণ 

বাড়বকুণ্ডে যানবাহন শ্রমিক ও পথচারীদের মাঝে যুবদলের ইফতারী বিতরণ

কালকিনিতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নাটোরে ফার্মেসিকে অর্থ জরিমানা

ডুমুরিয়ায় জাতীয় সড়ক দিবস উদযাপন উপলক্ষে ট্রাফিক ক্যাম্পেইন এবং লিফলেট বিতরণ

কাশিয়ানীতে উপজেলা বিএনপির পক্ষ থেকে লিফলেট বিতরণ