বাংলাদেশ সকাল
শনিবার , ১১ মার্চ ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পটিয়ায় বিবাদীগণের বিরুদ্ধে ভাংচুর-লুটপাটের অভিযোগ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি॥ চট্টগ্রাম পটিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ভাংচুর-লুটপাটের অভিযোগ আহত-২জন। ভুক্তভোগীর দাবি প্রতিপক্ষ বিবাদীগণের হামলায় তাদের বসতঘর ভাংচুর ও লুটপাঠের অভিযোগ দায়ের করে। নিরাপত্তাহীনতায় পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষে’র হস্তক্ষেপ কামনায় অসহায় ও নিরুপায়। বিবাদীগণকে বাদীর স্ত্রী অশ্লীল অকথ্য ভাষায় গালি-গালাজ, দিতে নিষেধ করিলে আরো ক্ষিপ্ত হয়ে মারধর করে।

গত (৮ মার্চ) বুধবার রাতে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউপির ৩নং ওয়ার্ড শামসু চেয়ারম্যানের বাড়ি এলাকায়। ঘটনাক্রমে উক্ত বিষয়ে গত বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ শাহ আলম বাদী হয়ে প্রতিপক্ষ শফিউল খায়ের,হায়দার আলী,মোজাহেরুল ইসলাম রাজু,আইয়ুব আলী,খলিলুর রহমান ও নিলুফার ইয়াছমিনকে বিবাদী করে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত বাদী শাহ আলম গং এর সাথে সীমনা প্রচীর নিয়ে প্রতিপক্ষে’র বিরোধ চলে আসছে। তার জের ধরে গত ৮ মার্চ বুধবার রাতে প্রতিপক্ষরা বসত ঘরের উঠানে অনধিকার প্রবেশ করিয়া বাদীর স্ত্রী মমতাজ বেগমকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। বাদীর স্ত্রী বিবাদীগণকে গালি দিতে নিষেধ করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে মারধর করে।

তার শো চিৎকারে মেয়ে মুনমুন এগিয়ে আসলে তাকেও এলোপাতারি কিল-ঘুষি মেয়ে ফুলাজখম করেন। প্রতিপক্ষরা ঘরের আলমারি ভাংচুর ও জায়গার দলিল ও কাগজপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৩০ হাজার টাকা ক্ষতিসাধন করে। তাদের শো চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে বাদী শাহ আলম জানান,আমার বসতঘরে প্রতিপক্ষরা আমার স্ত্রী ও মেয়েকে মারধরের খবর পেয়ে দ্রুত যায় এবং স্থানীয়দের নিকট ঘটনার বিষয় শুনে ৯৯৯ নাম্বারে ফোন করে প্রশাসনের সহযোগিতা চায়। প্রতিপক্ষরা এ ব্যাপারে যদি আমরা থানায় কোন অভিযোগ দায়ের করিলে আমি ও আমার পরিবারের সদস্যদের প্রাণ মারা হুমকি প্রদান করছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। এ বিষয়ে পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষে’র হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে ৪৬ বছর বয়সে এসএসসি পাস করলেন নারী কাউন্সিলর 

ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় কয়রা থানা পুলিশের সতর্কীকরণ মহড়া ও মাইকিং

তানজানিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারীকে ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুম আলী’র বরণ

রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জয়পরহাটে আশা কর্তৃক মৎস্য চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত 

শেরপুরে ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে রক্ত সৈনিকদের ব্যতিক্রম আয়োজন

অস্ট্রেলিয়া আ.লীগের সিডনিতে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন

দেবহাটা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

কাশিয়ানীতে রোকেয়া দিবস পালিত; পাচঁ জয়ীতাদের সম্মাননা প্রদান

যশোরে মেলার নামে চলছে সর্বনাশা লটারি !