বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৮ মে ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় কালভার্ট ভেঙে ইট বোঝায় ট্রাক খালে;  চলাচল বন্ধ, ভোগান্তি এলাকাবাসীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৮, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় মধুখালী বাজার ও মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে খালের উপর অবস্থিত কালভাট ভেঙ্গে ইট বোঝাই ট্রাক খালে পড়েছে। সকল প্রকার জানবাহন চলাচল  ও ছাত্র /ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্ততিতে পড়েছে এলাকাবাসী। উপজেলার দেলুটি ইউনিয়নের মধুখালী বাজার ও মধুখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে খালের উপর ১৯৯০-৯১ অর্থবছরে একটি কালভার্ট নির্মিত হয়। মৎস্য খাতের উন্নয়নে থার্ড ফিশারিজ প্রকল্পের আওতায় এটা নির্মিত হয়। বুধবার বিকলে ৫ টার দিকে ইট বোঝাই ট্রাকের চাপে এটা ভেঙ্গে পড়ে।

স্থানীয়রা জানান, কালভার্টটি ভেঙে পড়ায় সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ কারণে মধুখালীসহ ৭টি গ্রামের মানুষ চরম ভোগান্তি পড়েছে। বিশেষ করে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা ও মৎস্য ব্যবসায়ী সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। সস্থানীয় ইউপি সদস্য চম্পক বিশ্বাস বলেন ডুমুরিয়া থেকে ট্রাকে করে স্থানীয় স্বপন বিশ্বাস ইট নিয়ে আসছিলেন। যা কালভার্টের উপর উঠা মাত্রই ভেঙ্গে পড়ে। এটা  অত্র এলাকয় বিভিন্ন অঞ্চলে যাতায়তের একটা সংযোগ স্তল। স্থানীয়  নিশান বিশ্বাস বলেন, কালভার্টটি দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয়নি।

ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুকুমার কবিরাজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কালভার্টটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয় তাহলে বিভিন্ন এলাকার সাথে মালামাল আনা নেয়াসহ সব কিছুই বন্ধ থাকবে। হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার  মাহেরা নাজনীন বলেন আমি খবর পেয়ে ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠিয়েছি। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জালালাবাদ ইউনিয়ন আ.লীগের মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন 

কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনাল মাদকসেবী আর বখাটেদের অভয়ারণ্য 

শেরপুরে ভয়াবহ অ’গ্নি’কা’ণ্ডে মূহুর্তে পুড়ে গেলো প্রায় ২ কোটি টাকার মালামাল

শেরপুরে বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক এক

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ ইরানে ইসরায়েলি হামলায় নিহত

কাশিয়ানীতে ছাগল চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

আমতলীতে নারী উদ্যোক্তাদের বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত 

শেরপুরে ভার্সেস ওয়ার্ল্ড ট্রাভেলস এন্ড ট্যুরস’র হজ্জ গ্রুপ শাখার শুভ উদ্ভোধন

পাইকগাছায় দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

খোকা ঘুমালো পাড়া জুড়ালো