বাংলাদেশ সকাল
রবিবার , ২২ জুন ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাথরঘাটায় স্থানীয়দের সতর্ক করতে কোস্টগার্ডের মাইকিং

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্টগার্ডের নাম ব্যবহার করে একটি অসাধু চক্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সচেতন করতে আজ (২২ জুন) বিকাল থেকে  সন্ধ্যা পর্যন্ত পাথরঘাটা  উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়, যাতে কেউ প্রতারিত না হন।

বাংলাদেশ কোস্টগার্ড মাইকিংয়ের মাধ্যমে স্পষ্ট জানিয়েছে, তারা কখনোই কোনো সাধারণ নাগরিকের কাছ থেকে চাঁদা দাবি বা আদায় করে না। এতে আরও বলা হয়, কোস্ট গার্ডের নাম ব্যবহার করে কেউ চাঁদা দাবি করলে তা একটি গুরুতর প্রতারণামূলক অপরাধ হিসেবে বিবেচিত হবে।

কোস্ট গার্ড সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে, কেউ যদি এ ধরনের ঘটনার সম্মুখীন হন বা চক্রের সন্ধান পান, তাহলে দ্রুত ১৬১১১ নম্বরে ফোন করে অথবা সরাসরি পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশনে যোগাযোগ করতে অনুরোধ করেন।

জানা গেছে, কোষ্টগার্ডের সোর্স পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলার, নদীপথে মালবাহী নৌযান এবং উপকূলবর্তী এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে ‘কোস্টগার্ডের অনুমোদন’ বা ‘রক্ষার’ নামে অবৈধভাবে অর্থ আদায় করছে। এমন অভিযোগ উপকূলীয় মৎস্য ব্যবসায়ীদের। মূলত এমন অভিযোগের বিষয়ে কোস্ট  গার্ডের অবস্থান স্পষ্ট করতে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে।

এ বিষয়ে কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, প্রকৃত কোস্টগার্ডের সঙ্গে এই অপরাধীদের কোনো সম্পর্ক নেই। তারা জনগণকে আহ্বান জানান, কেউ এমন চাঁদাবাজির মুখোমুখি হলে যেন তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, কোষ্টগার্ডের পক্ষ থেকে এলাকায় সতর্কতা মূলক প্রচারণা চালানো হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জেলা আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

মেহেরপুর পুলিশ সুপারের পিপিএম পদক লাভ

ডাসারে পুলিশের অভিযানে ৬ জুয়ারী আটক

নাটোরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু 

মেহেরপুরে গণসংযোগকালে তৃণমূল নেতাদের পাশে প্রফেসর আবদুল মান্নান

নিউইয়র্কে ৯ই জুন নিউইয়র্কে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হবে

ময়মনসিংহের ফুলপুরে মানসিক ভারসাম্যহীন হলেন জমজ শিশু সন্তানের মা

ভূরুঙ্গামারীতে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন 

আমতলীর সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

সুনামগঞ্জে যাদুকাটা নদীতে দুই নৌকার চাপায় এক শ্রমিকের মৃত্যু