বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৬ আগস্ট ২০২৪ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনার ঈশ্বরদীতে এমপি গালিবসহ ৭১ জনকে আসামী করে মামলা দায়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৬, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমাবর্ষণের অভিযোগে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭১ জন নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পৌর শহরের পশ্চিমটেংরী এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি উক্ত মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মামলার অন্যতম আসামিরা হলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল।

স্থানীয় সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট উপজেলার দাশুড়িয়া মোড় ও পৌর শহরের পশ্চিমটেংরী এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। ঈশ্বরদী পৌর কাচারীপাড়াসহ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলি ও বোমাবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ১০-১৫ জন আহত হন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত