বাংলাদেশ সকাল
রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ২:৩৭ পূর্বাহ্ণ

 

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

পার্বতীপুর-সৈয়দপুর সড়কের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এলাকায় আজ শনিবার বিকেল সোয়া চারটায় অটো রিকশা ও সেনাবাহিনীর গাড়ির সাথে সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর সিএমএইচে ভর্তি করা হয়া হয়েছে। নিহত অটো যাত্রী তৈয়ব আলী’র (৪৮) বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দোয়ানী গ্রামে। তিনি একজন আনসার সদস্য ছিলেন। তিনি ছুটি শেষে কর্মস্থল চট্টগ্রাম যাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পার্বতীপুরের সুন্দরপীর পাটোয়ারী পাড়া গ্রামের নুর আলম ৭ জন যাত্রী নিয়ে পার্বতীপুর থেকে সৈয়দপুর যাচ্ছিলো। এসময় সৈয়দপুর থেকে পার্বতীপুরগামী শহীদ মাহবুব সেনানিবাসের একটি পিক-আপ জীপের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তৈয়ব আলী মারা যায়। মুমূর্ষু অবস্থায় রংপুর তারাগঞ্জ উপজেলার রুবিনা (৪০), ফাতেমা আকতার (৬০), লাল মিয়া (৫০) ও চিরিরবন্দর উপজেলার ফাহিন ইসলাম (৩৫) কে রংপুর সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর এক সদস্য জানান, যাত্রীবাহী অটো রিকশাটি অপর একটি অটোকে ওভারটেক করতে গিয়ে তাদের সামনে এসে পড়াতে দূর্ঘটনাটি ঘটে।

পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার হারুন বলেন, মুমূর্ষু অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়েছিলো, তাদের রংপুর সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আহত সবাই বেঁচে আছেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের অভিমুখে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা

জামায়াতে ইসলামী দেশকে বুনিয়া পাকিস্তান বানাতে চায়- মমতাজুল

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি ৯৫’ব্যাচের ২৭ বছর পর রি-ইউনিয়ন উদযাপন

বাগমারায় গণপিটুনিতে যুবক হত্যা; ১২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদের বদলীতে মন ভাল নেই স্থানীয়দের

রাণীশংকৈলে রাতের আঁধারে ক্ষেতের ভুট্টা গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার, ফেস্টুন ও পুলিশ বক্স ভাংচুর 

হোমিও চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার পদবীর দাবীতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

নওগাঁর বদলগাছীতে ভটভটি উল্টে একজনের মৃত্যু

নাটোরে মুক্তি সেনায় আগুন