রিফাত আরেফিন, যশোর ব্যুরো: যশোরে আলোচিত চয়ন হত্যা মামলার পলাতক আসামি গনেশ দাস ও সবুজ দাসকে গ্রেফতার করেছে পিবিআই যশোর। গত ২৫/০২/২০২৪ খ্রিঃ রাত অনুমান ১২.৫০ ঘটিকায় চয়ন দাস (১৭), পিতা- নয়ন দাস, সাং- চুড়ামনকাটি, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে হত্যা করে যশোর কোতয়ালী থানাধীন শানতলা পেপসি কোম্পনীর ০১ নং গেইটের সামনে রাস্তার উপর ফেলে রাখে।
উক্ত হত্যাকান্ড সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে যশোর কোতয়ালী থানার মামলা নং-৯৭, তারিখ : ২৬/০২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলাটি পিবিআই যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই(নিঃ)/ রেজোয়ান এর উপর অর্পণ করেন। মামলার তদন্তভার গ্রহন করে এসআই(নিঃ) রেজোয়ান ঘটনা সংক্রান্তে জড়িত আসামি ১। প্রদীপ দাস(২৩) ও ২। হৃদয় কুমার দাস (১৯) দ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামিদ্বয় হত্যাকান্ডে জড়িত মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রাখে পিবিআই যশোর। সেই ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/ রেজোয়ান সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/ স্নেহাশিস দাশ, এসআই(নিঃ)/ গোলাম আলীসহ পিবিআই, যশোর জেলার চৌকস দল কর্তৃক সোমবার ০৪/০৩/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৪.২০ ঘটিকার সময় অভিযান পরিচালনার মাধ্যমে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন পাঠান পাইকপাড়া জনৈক শ্রী মিলন বিশ্বাস এর বসত বাড়ী হতে অত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি ১) গনেশ দাস (৪৫), পিতা-মৃত শান্তি দাস, মাতা গোলাপী রানী, ২। সবুজ কুমার দাস (২১), পিং-গনেশ দাস, উভয় সাং-শানতলা দাসপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করে।
আসামীদেরকে আজ ০৪/০৩/২০২৪ খ্রিঃ তারিখে আসামি গনেশ দাস (৪৫) ও সবুজ কুমার দাস (২১) দ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




















