বাংলাদেশ সকাল
শনিবার , ২৭ মে ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৭, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে জনসম্মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখা।

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু দিকনির্দেশনায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ। শনিবার (২৬ মে) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ। বিক্ষোভ মিছিলটি নগরীর কৃষ্ণচূড়া থেকে শুরু হয়ে নগরীর শিববাড়ী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে বক্তব্য রাখার মধ্যে দিয়ে শেষ হয়। এতে অংশ নেওয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে শ্লোগান দেন। বাংলাদেশের আওয়ামী স্বেচ্ছাসেবক ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সভাপতি নাজমুল হক মন্ডল এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সিনিয়র সহ সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, সাধারণ সম্পাদক রাজিব হোসেন, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমেল, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ নাইমুল হাসান সহ প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ সহ উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায় হত্যার রাজনীতির মাধ্যমে যাদের জন্ম তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে কোন আপোষ নেই। ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যে কোন পরিস্থিতিতে জননেত্রীর ভ্যানগার্ড হিসেবে রাজপথে থাকবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু 

জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪’তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

বাগমারায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম শুরু

নানা আয়োজনের মধ্যদিয়ে আমতলীতে উদযাপিত হচ্ছে বিজয় দিবস 

আমতলীতে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মতবিনিময় 

যশোর মাগুরা মহা সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বেকার যুব ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এশিয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন 

কোটচাঁদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে এতিম শিশুদের কোরআন শরীফ উপহার 

শার্শার বাগআঁচড়ার সামটায় বি এন পি কার্য্যালয় উদ্বোধন