বাংলাদেশ সকাল
শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রধানমন্ত্রীর সাবেক সংসদীয় আসন বরগুনা-৩ পুর্নবহালের দাবীতে সোচ্চার দুই উপজেলার জনগণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)॥ জনগুরুত্বপূর্ণ এবং ভৌগোলিক ও প্রাকৃতিক বিষয় বিবেচনা করে বরগুনা-৩ (আমতলী-তালতলী) সংসদীয় আসনটি পুর্নবহালের দাবীতে সোচ্চার দুই উপজেলার জনগন।

এই আসনটি পুর্নবহালের দাবীতে দুই উপজেলার চার লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে দাবী জানিয়ে আসছে।বঙ্গোপসাগর ও পায়রা নদীবেষ্টিত এ সংসদীয় আসনটি বিলুপ্তি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন জনগন।জানা গেছে,ব্রিটিশ শাসনামল থেকে বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনটি একটি স্বতন্ত্র আসন ছিল।স্বাধীনতার পর থেকে ২০০১ সাল পর্যন্ত বরগুনা জেলায় সংসদীয় আসন ছিল ৩টি।

২০০১ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সংসদ সদস্য মজিবর রহমান তালুকদার এ আসন (আমতলী -তালতলী) থেকে মনোনয়ন পত্র দাখিলের পর আকস্মিক মৃত্যু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন।সেই থেকে এলাকাবাসী আসনটি প্রধানমন্ত্রীর আসন বলে জানে আর প্রধানমন্ত্রীও বলে থাকেন এটি তার আসন।

কিন্তু ২০০৮ সালের ১/১১’র তত্ত্বাবাধয়ক সরকার সীমানা নির্ধারন অধ্যাদেশ গঠন ১৯৭৬ এর (২) ধারায় প্রশাসনিক কাঠামো,আয়তন,বাস্তবিক অবস্হা ও জনসংখ্যা বিবেচনা না করে এ আসনটি বিলুপ্তি করে।ফলে বৃটিশ আমল থেকে চলে আসা এই এলাকার জনগন চরম ভোগান্তিতে পরেন।

এ আসনটি পুর্নবহালের দাবীতে আমতলী তালতলী মুক্তিযোদ্ধা, রাজনৈতিক,সামাজিক, সাংবাদিক, শিক্ষক সহ সর্বস্তরের জনগন ঐক্যবদ্ধ।

এ বিষয় আমতলী পৌর সভার সরকার দলীয় প্রভাবশালী মেয়র মতিয়ার রহমান বলেন, আমতলী-তালতলী মানুষের দুর্দশা লাঘবের জন্য এই আসনটি পুর্নবহাল দরকার।সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদীচীর আমতলী উপজেলা শাখার সভাপতি বাবু অশোক মজুত বলেন,জনসংখ্যা,ভৌগোলিক অবস্হান ও যোগাযোগ ব্যবস্হা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের কাছে আসনটি পুনর্বহালের আবেদন করছি।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও আমতলীর সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ নাসির বলেন,আমতলী-তালতলী’র মানুষ দীর্ঘদিন ধরে এই আসনটি পুর্নবহালের দাবি জানিয়ে আসছে।আশা করি তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে নির্বাচন কমিশন আমতলী -তালতলীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য (বরগুনা-৩) আসনটি পুর্নবহাল করবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ 

রাণীনগরে খাবারের হোটেল মালিককে জরিমানা

ফৌজি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্ব সমাজের কাছে তুলে ধরতে হবে- বাফেলো সিটিতে বিএনপির নেতৃবৃন্দ 

ডিমলায় ভুয়া সনদে দুই যুগ শিক্ষকতা; মন্ত্রণালয়ের সনদ যাচাই নোটিশ

ফোবর্স’র তালিকায় বিশ্বের সবচেয়ে কম বয়সী ২০ জন বিলিয়নায়ার

নেত্রকোনায় হিরনপুরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি 

রাণীশংকৈলে নবম শ্রেণীর ছাত্র কুলিক নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ 

আমতলীতে সাংবাদিকদের জীবন নাশের হু’ মকি; নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি

আগাম প্রস্তুতি নিয়ে লবণের মাঠে ঈদগাঁও’র প্রান্তিক চাষীরা

আগস্টের প্রথম প্রহরে রাজশাহী জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন