ইমাম হাছাইন পিন্টু, নাটোর: নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক দুবাই প্রবাসীর স্ত্রীর হাত মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ৩ দিন ধরে অজ্ঞাতপরিচয়ের এক কথিত মামা তার সঙ্গে একই ঘরে ছিল। ঘটনার পর থেকে সেই অজ্ঞাত কথিত মামা’র খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা ওই ব্যক্তির সঙ্গে নিহতের পরকীয়া সম্পর্ক ছিল এবং পরে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি।
শনিবার (২৯ জুন) সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শিউলি একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। আর পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, শিউলির বাড়িতে ৩ দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে বাড়িতে ছিল। শনিবার সকালে শোবার ঘরে হাত মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। এদিকে অজ্ঞাত ওই মামার এখনো হদিস মেলেনি।




















