বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রবাস প্রজন্মকে দেশীয় কৃষ্টি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখুন : থাইল্যান্ডে মত বিনিময় সভায় ডব্লিউএফবিবি মহাসচিব সুহাস বড়ুয়া

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন (ব্যাংকক, থাইল্যান্ড থেকে):  গত ১৫ই এপ্রিল, সোমবার, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস (WFBB)এর মহাসচিব সুহাস বড়ুয়া থাইল্যান্ডে বসবাসরত প্রবাসী বাঙ্গালী বৌদ্ধদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হোন।

থাইল্যান্ডে বসবাসরত ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুড্ডিষ্টস এর আঞ্চলিক প্রতিনিধি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সুহাস বড়ুয়া বলেন, বাংলাদেশে বৌদ্ধরা সংখ্যায় কম হলেও, আনুপাতিক হারে, জ্ঞানে ও মেধায় অত্যন্ত উন্নত। সুযোগ এবং পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশী বৌদ্ধরা দেশ ও জাতির কল্যাণে যুগান্তকারী অবদান রাখতে পারবে। তিনি প্রতিটি দেশে বসবারত বৌদ্ধদের সংঘবদ্ধ জীবন যাপনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, তথাগত গৌতম বুদ্ধ, পৃথিবীতে সর্ব প্রথম সাংবিধানক নীতি বা বিনয় প্রনয়নের মাধ্যমে ভিক্ষু সংঘ, ভিক্ষুনী সংঘ, উপাসক বা গৃহী সংঘ সৃষ্টি করে গেছেন। তাই বৌদ্ধ হিসাবে আমরা সংঘবদ্ধ থাকলে, যে দেশেই থাকিনা কেন, আমাদের পরিহানী বা ক্ষতি হতে পারে না ।

তিনি বলেন, ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি প্রাচীন বাংলার মানুষদের প্রতি তথাগত বুদ্ধের প্রচন্ড এক ভালোবাসা ছিল । যে কারনে প্রাচীন বঙ্গ দেশের এক ব্রাম্মন পুত্র ও চারন কবি ভিক্ষুসংঘে যোগদান করলে, বঙ্গের সন্তান হিসাবে, বুদ্ধ তাঁর নাম দিয়েছিলেন বঙ্গিস থেরো। আমরা প্রবাসে থাকলেও আমাদের প্রজন্মকে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রাখতে হবে। এতে আমাদের প্রজন্মরা দেশের প্রতি টান অনুভব করবে, মাতৃ ভূমিকে ভালোবাসবে। মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রণব বড়ুয়া লিটন, সৈকত বড়ুয়া, অনুপম বড়ুয়া, সুখন বড়ুয়া, লীমা বড়ুয়া।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাধবপুর সাবরেজিস্টার অফিসে জালিয়াতির অভিযোগ!

বেনাপোলে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে গ্যাস বাবুর ফেলে দেওয়া ফোন উদ্ধার হয়নি: ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ

জগন্নাথপুরে প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও ইউপি চেয়ারম্যান ছদরুল এর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

আমতলীতে গভীর রাতে ৩৬০ কেজি জাটকা আটক

দিরাইয়ের পেরুয়া গ্রামে হামলার ঘটনায় চরনারচর ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

পাইকগাছায় আলোচিত শিববাটী ব্রীজের টোল মুক্ত করার দাবিতে আবারো কঠোর অবস্থানে শিক্ষার্থীরা 

কালীগঞ্জ-আদিতমারী উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুজ্জামান আহমেদ

পথচারী ও যানবাহন চলাচলের বাধা সৃষ্টিকারী ড্রেনের ঢাকনাটি ঠিক করে দেওয়ায় এলাকাবাসীর সন্তুষ্টি প্রকাশ 

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত