বাংলাদেশ সকাল
সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রবেশপত্র প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তায় পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের ৭৩জন এসএসসি পরীক্ষার্থী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ণ

রংপুর ব্যুরো :

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের ৭৩ জন এসএসসির পরীক্ষার্থী প্রবেশপত্র প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম ফরম পূরণের সময়ই প্রবেশপত্রের টাকা নিলেও বর্তমান প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমানকে তা হস্তান্তর না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে প্রবেশপত্র হাতে না পাওয়ায় আসন্ন এসএসসি পরীক্ষা -২০২৫ এ অংশগ্রহণ নিয়ে ৭৩ পরীক্ষার্থী অনিশ্চয়তায় পড়েছে। প্রতিকার চেয়ে গতকাল শনিবার দুপুর ১২টায় ভুক্তভোগী শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে মানববন্ধন করেছে।

শনিবার সরেজমিনে স্কুলে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়েছে। প্রচন্ড তাপদাহে ঘেমে গেছেন তারা। তামান্না নামে এক শিক্ষার্থী জানান, আমরা যখন ফরম ফিলাপ করি তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন রেজাউল স্যার। তিনি আমাদের কাছ থেকে ফরমফিলাপসহ প্রবেশপত্রের জন্য ২,৫০০/- টাকা করে নিয়েছেন। পরীক্ষার ৫ দিন বাকি রয়েছে। কিন্তু এখনো প্রবেশ পত্র হাতে পাইনি। এখন আমাদের পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি প্রবেশ পত্র নিয়ে অনিশ্চয়তায় ভুগছি।

বিদ্যালয় সূত্রে জানা যায়,কেন্দ্র ফি এর টাকা পরিশোধ না করায় এখন পর্যন্ত প্রবেশপত্র দিতে পারছেনা শিক্ষাবোর্ড।

বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন,রেজাউল সাহেব প্রধান শিক্ষক থাকাকালীন শিক্ষার্থীদের কাছে এসএসসি পরিক্ষার ফরম ফিলাপের টাকা নিয়েছে কিন্তু তা বোর্ডে জমা না করায় প্রবেশপত্র আনতে পারছি না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ বলেন,এখনো অভিযোগ পাইনি।পেলে ব্যবস্থা নিবো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দেষী তাদের অবশ্যই আইনের আওতায় নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খবর নিচ্ছি।এটা সলভ করতে হবে।

এদিকে অভিযুক্ত শিক্ষক রেজাউল করিমকে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

গত ১১ মার্চ আমিনুর রহমানকে দায়িত্ব বুঝে দেন তৎকালীন প্রধান শিক্ষক রেজাউল করিম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলী সরকারি এ,কে মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্ভোধন 

সংযুক্ত আরব আমিরাতের দুবাই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুছ

চন্দনাইশে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সরকারি দপ্তরে অনুলিপি প্রেরণ

রামগড়ে অবৈধভাবে যত্রতত্র বিক্রি হচ্ছে জ্বালানি তেল

ইসলামাবাদে চলাচলের রাস্তা দখল : ভোগান্তি চরমে

যশোরে শীত বস্ত্র নিয়ে এগিয়ে আসেনি কোন সংগঠন

ঠাকুরগাঁয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারালো দুই মোটরসাইকেল আরোহী

নাটোর ৪ আসনে এমপি পদপ্রার্থী আহম্মদ আলী মোল্লা

গোপালগঞ্জ কারাগারের চুরির মাল মিললো কারারক্ষীর বাসায় 

‎‘সময়ের প্রত্যাশা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত