বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৭ জুন ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রভাবশালীদের বেড়ায় অবরুদ্ধ মুক্তিযোদ্ধা পরিবার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৭, ২০২৫ ১১:৩৯ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে এক মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ৩ বছর ধরে প্রায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে পরিবারটি। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোন প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা ইয়াউদ হোসেন কাশিয়ানী সদরের উত্তরপাড়ায় ১৩ শতাংশ জমি কিনে ৪১ বছর ধরে সেখানে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ করে প্রতিবেশি শাহজাহান মিয়া ও নাগর ফকির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে বাড়ি থেকে বের হতে পারছেন না পরিবারের সদস্যরা। পাশে সরকারি জমি থাকলেও প্রভাবশালীদের দখলে থাকা ব্যবহার করতে পারছেন না পরিবারটি। এছাড়া ওই এলাকার আরও ১০টি পরিবার রাস্তার অভাবে চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা সদরের প্রগতিপাড়ার বাসিন্দা ইয়াউদ হোসেন। প্রতিবেশিদের বেড়ায় অবরুদ্ধ। সরকারি জমি থাকলেও প্রভাবশালীদের বাঁধায় সেখান দিয়ে চলাচল করতে পারছেন না। প্রতিবেশিরা ঘরের জানালা খোলার জন্য সরু জায়গা রেখেছেন। সেখান দিয়ে কোনো মতে নিচু হয়ে যাতায়াত করছেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

বীর মুক্তিযোদ্ধা এম এম ইয়াউদ হোসেন বলেন, ‘একাত্তরের রণাঙ্গনে দেশ স্বাধীন করতে যুদ্ধ করেছিলাম। আজ নিজেই অবরুদ্ধে। প্রতিবেশিরা চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বাড়ি থেকে বের হতে পারছি না। অপর প্রতিবেশির ঘরের জানালা খোলার জন্য রাখা জায়গা দিয়ে নিচু হয়ে চলাচল করছি। যে কারণে আত্মীয়-স্বজনরা আমার বাড়িতে বেড়াতে আসেন না। কেউ আত্মীয়তা করতে চান না। ছেলে বিয়ে দিতে পারছি না। নির্মাণ সামগ্রী আনতে না পারায় বাড়ি সংস্কার করতে পারছি না। অবরুদ্ধ হয়ে দুর্বিষহ জীবনযাপন করছি। মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

রাস্তা বন্ধের বিষয় সাগর ফকিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা উনার রাস্তা বন্ধ করিনি। মিথ্যা অভিযোগ করছেন তিনি। আর সরকারি জমি দখলের যে অভিযোগ করেছেন। ওই জমি ভিপি সম্পত্তি। যা আমার বাবার নামে দীর্ঘদিন ধরে বন্দোবস্ত রয়েছে।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত বলেন, ‘অভিযোগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে ছাত্রলীগের নেতা আহত ! বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আটক ৪

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক চন্দনাইশের ছেলে মোঃ ফারুক উদ্দিন 

চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়ন পরিষদ এ পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন 

মসিকের অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা

রোহিঙ্গাদের মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে বেলজিয়ামের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন লড়তে পদত্যাগ করলেন চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান

ভিজিট ভিসায় কানাডায় এসে এখন অসহায় হাজারো বাংলাদেশি

আমতলীতে জাতীয় সমাজসেবা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শেখ হসিনা ক্ষমতায় থাকলেই উন্নয়ন হয় : পলক

মেহেরপুরে সদর উপজেলার গোভীপুর মোড়ে আলমসাধুর ধাক্কায় শিশুর মৃত্যু