রবিউল হক বাবু (ফুলপুর) ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুরে বওলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল উদ্যোগে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম এর পরিচালনায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ শে মার্চ ২৫ রোজ বুধবার বওলা নতুন কুঁড়ি বিদ্যানিকেতন ও আল ইহসান মডেল মাদ্রাসা মাঠে, উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল রানা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দেলু।
এইসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী বক্তব্য রাখেন ও সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে মোনাজাত করা হয়।




















