বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফুলপুরে জুয়ার আসর থেকে চারজনকে হাতেনাতে আটকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৯

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ

 

রবিউল হক বাবু, ফুলপুর ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে জুয়ার আসর থেকে চারজনকে হাতেনাতে আটকসহ বিভিন্ন মামলায় মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত একযোগে এসব অভিযান চালানো হয়।

ফুলপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাদি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফুলপুর থানাধীন জারুয়া সাকিন এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। অভিযানকালে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন রহুল আমিন, মোঃ জিয়ারুল হক, মোঃ আজিজুল হক, ও ছফির মিয়া।

অভিযানকালে জুয়ার বোর্ড থেকে নগদ অর্থ ও জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এছাড়া একই সময়ে ফুলপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং নিয়মিত মামলায় আরও ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় থানার অভিযানে মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আটকৃতদের সকলকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, “সামাজিক অপরাধ দমনে এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ফুলপুর থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। জুয়া, মাদক ও অন্যান্য অপরাধে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, ফুলপুর থানা পুলিশ সম্প্রতি এলাকায় নিয়মিত অভিযানের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে দেখতে ইউএনও,সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সহ গণমাধ্যম কর্মী

একটি গরুর দুইটি মাথা অদ্ভূত এক গরুর বাছুর

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ১

গুরুদাসপুর সাবেক উপজেলা চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

ভূরুঙ্গামারীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে চলছে মসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম

গৌরীপুরে প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে ৪০ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ

শব্দ দূষণে অতিষ্ঠ ঈদগাঁওবাসী : মাইকের নিত্য যন্ত্রনা 

সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা শিল্প বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে ভাটিয়ারীতে দীর্ঘ মানববন্ধন ব্যবসায়ীদের 

তাহিরপুরে কয়লা চোরাচালান কালে বিএসএফের হাতে ৮ মাসে মৃত্যু ৩, আটক ৫, বিজিবিসহ আহত অর্ধশতাধিক