বগুড়া জেলা (প্রতিনিধি)ঃ বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একটি টিম।বগুড়ায় ছুরিকাঘাতের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। অভিযানকালে শহরের কাঁঠালতলা এলাকার দুটি দোকান থেকে ২১০ টি ধারালো চাকু জব্দ করে বগুড়া জেলা পুলিশ ।
অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। তিনি বলেন, ‘জব্দ করা চাকু সহজলভ্য হওয়ায় অপরাধীরা এসব ব্যবহার করছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ’দোকানীদের চাকু বিক্রি বন্ধের নির্দেশ দিয়ে সতর্ক করে দেন,অভিযানে চুরিপট্টি মার্কেটের দাদা ভাই স্টোর থেকে ৯০টি চাকু ও ইদ্রিস মার্কেটের নুরুল স্টোর থেকে ১২০টি.
এ সময় দোকানিদের এসব চাকু বিক্রি বন্ধের নির্দেশ দিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে,এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।




















