বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে; ৫ হাজার দোকান পুঁড়ে ছাই 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৪, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ

ন্যাশনাল ডেস্ক॥ বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে, এখনো থেমে থেমে আগুন জ্বলছে এবং চারদিকে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন সম্পূর্ণরূপে নেভাতে আরও সময় লাগবে। দমকল বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ,স্থানীয় ব্যবসায়ী, ওই এলাকার বাসিন্দা এবং বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ চলছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বাসসকে বলেন, দমকল বাহিনীর মোট ৪৮টি ইউনিট আগুন নেভাতে একনাগাড়ে প্রায় সাড়ে ৬ঘন্টা প্রয়াসে ‘দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জনান, আজ সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় । এরপর একে-একে ৪৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত ও বিমান বাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে। এছাড়া বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বালাদেশ (বিজিবি), পুলিশ, র‌্যাব সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও লোকজন এবং সংস্থার সেচ্ছাসেবী দল কাজ করছে।

আইএসপিআর’র সহকারী পরিচালক রাশেদুল আলম খান বাসস’কে বলেন, ভয়াবহ এই অগ্নিকান্ড শুরুর পরপরই সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ অব্যাহত রাখে। এর পাশাপাশি সেখানে বিমান বাহিনীর একটি সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করে।

আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যে যার মতো করে দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করেন। সকালে আগুনের খবর পেয়ে অনেক ব্যবসায়ী ঘটনাস্থলে এসে আহাজারি শুরু করেন। অনেকে জিনিসপত্র বের করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। মার্কেটে বিভিন্ন রকমের কাপড় থাকায় আগুনের ব্যাপকতা অনেক বেশি ছিল। তবে প্রথম দিকে অনেক ব্যবসায়ী তাদের মালামাল বের করতে সক্ষম হন। তারা ভ্যান ও পিকআপ ভ্যান দিয়ে মালামাল সরিয়ে নিয়েছেন।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার কথা বললেও এর আগেই বঙ্গ মার্কেটের বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, বঙ্গবাজারে অন্তত ছয়টি মার্কেটে আগুন লাগে। এর মধ্যে শুধু বঙ্গ মার্কেটেই প্রায় ৩ হাজার দোকান রয়েছে।

বঙ্গবাজার মার্কেট, ইসলামিয়া মার্কেট, বঙ্গ মার্কেট, আদর্শ মার্কেট- এই চারটি মার্কেট এক জায়গায় হওয়ায় মূলত সবগুলোকেই লোকজন বঙ্গবাজার মার্কেট হিসেবে চিনে। এখান থেকে রাস্তার উল্টো পাশে এনেক্সকো ও বঙ্গো হোমিও মার্কেটেও আগুন ছড়িয়ে পড়েছিল।

বঙ্গবাজারের ৩৫০ নম্বর দোকানের ব্যবসায়ী মামুন জানান, এই অগ্নিকান্ডে ৪ থেকে ৫ হাজারের মতো দোকান পুড়ে গেছে। এর ফলে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন বলে তারা আশঙ্কা করছেন।

এদিকে বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারে ৫ থেকে ৭ তলা পর্যন্ত পুড়েছে। সেখানে প্রত্যেক তলায় ১১৫টির মতো দোকান রয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর ও ছবি: বাসস

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের অপসারণের দাবিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও স্মারক লিপি প্রদান 

বিভিন্ন আয়োজনে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে দিনব্যাপী পিঠা উৎসব

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খোন্দকার মো ছমিউদ্দীন পেলেন ডিজিটাল সার্টিফিকেট

কুড়িগ্রামের ভূরুঙ্গামরীতে হিরোইন সহ শিক্ষার্থীদের হাতে আটক ১

সরকারবিরোধী সমাবেশে পিটার হাস সহায়তা করেছেন, অভিযোগ রাশিয়ার

গাজীপুরে ঝুট ব্যবসায়ীর নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি ও আধিপত্য বিস্তারে ধাওয়া পাল্টা 

দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশনের উদ্বোধন, দেশের রেল নেটওয়ার্কে যুক্ত কক্সবাজার

ঝিকরগাছার এসএস ক্লিনিকের প্যাথলজির কাজ কি টিভি মেকানিকের !

দেবহাটা থানা পরিদর্শনে সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী