বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ

বড়াইগ্রাম, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে একটি তেল, গ্যাস সিলিন্ডার ও চুলা বিক্রির দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার বড়াইগ্রাম পৌরশহরের মৌখাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, মৌখাড়া বাজারের সুজন মিয়ার জ্বালানী তেল, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা বিক্রির দোকানের ভেতর গ্যাসের চুলা মেরামতের কাজ চলছিল। এ সময় চুলায় আগুন দিলে সেখান থেকে মুহুর্তেই আগুন ধরে যায়। এসময় দোকানে থাকা সবাই দৌড়ে বাইরে বেরিয়ে যায়। পরে আগুন দোকান সংলগ্ন গোডাউনেও ছড়িয়ে পরে। মুহুর্তেই আগুনের ভয়াবহতা বেড়ে যায়। খবর পেয়ে নাটোর, বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন জানান, ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক কমপক্ষে ১০ লক্ষ টাকা। ২০২১ সালের সেপ্টেম্বরে একই দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় আশপাশের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্থ হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোর ৪ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান ব্যারিস্টার সুব্রত কুন্ডু

ফলোআপ: সিসি ফুটেজে শনাক্তকৃত সেই রহিমাকে ঈদগাঁওর চান্দেরঘোনা থেকে আটক 

চট্টগ্রাম বন্দরে ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজের বার্থিং অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী

দেবহাটায় মুজিবনগর দিবস, নববর্ষ ও ঈদুল ফিতর পালনে প্রস্তুতি সভা

বাইডেনের আমলের সিবিপি ওয়ান অ্যাপ ব্যবহারকারী অভিবাসীদের ‘অবিলম্বে’ যুক্তরাষ্ট্র ত্যাগ করার নির্দেশ 

শেরপুর সদর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথসভা অনুষ্ঠিত

সৌরভ চত্বরের মোড়ক উন্মোচনে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে গুঞ্জন: ইউএনও’র দৃঢ় প্রতিবাদ, গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি

স্বৈরচারের মদদপুষ্ঠ চট্টগ্রাম জেলা প্রশাসককে অবিলম্বে অপসারণের দাবি

‘উদ্যোক্তার অপমৃত্যু ঘটতে দেওয়া যাবে না’ ইপসা’র প্রধান নির্বাহী আরিফুর রহমান

ট্রাম্প-মোদী বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে : ভারত