বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্র; আহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি: বড় বোনের বাড়িতে বিয়ে অনুষ্ঠানে গিয়ে দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় আকিব হাসান (১৫)। সাথে নেয় মামাতো ও ফুপাতো ভাই সাগির আলম (৮) ও জাওয়ার হোসেন লাদেন(২০)কে। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খঁটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় তিনজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে আকিব হাসানের মৃত্যু হয়। এর আগে নাটোরের বড়াইগ্রাম পৌরশহরের কালীবাড়ি এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকিব হাসান বড়াইগ্রাম পৌরসভার বাটরা গোপালপুর এলাকার আব্দুল খালেকের ছেলে ও পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, উপজেলার ধামানিয়াপাড়ায় বোনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে সৌখিনতা বশে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় এবং এই দুর্ঘটনার শিকার হয়। তাদেরকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আহত দুই জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে “কমিউনিটি পুলিশিং ডে-২০২৩” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এমএফজেএফ ও বিডি ক্লিনের সমুদ্র সৈকত পরিছন্নতা কর্মসূচী

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েষ্ট রিজিওন এর সভায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান

কালীগঞ্জের সরকারী মাহতাব উদ্দিন কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

তিস্তা ব্যারেজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

শার্শায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বনানীর ‘এরাবিয়ান কোজি’ তে সীসা ব্যবসার আড়ালে মদ ও নিষিদ্ধ মাদকের ব্যাবসা; গ্রেফতার ৩

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা 

সৌরভ চত্বরের মোড়ক উন্মোচনে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে গুঞ্জন: ইউএনও’র দৃঢ় প্রতিবাদ, গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি